বাফটার মঞ্চে হিন্দিতে কথা বলতে শুরু করে দিলেন আলিয়া...কী বললেন? - Bengali News | Alia Bhatt begins her speech in hindi with Namaskar at BAFTA - 24 Ghanta Bangla News
Home

বাফটার মঞ্চে হিন্দিতে কথা বলতে শুরু করে দিলেন আলিয়া…কী বললেন? – Bengali News | Alia Bhatt begins her speech in hindi with Namaskar at BAFTA

Spread the love

লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের ৭৯তম আসরে প্রথমবারের মতো বাফটা মঞ্চে দাঁড়িয়ে আলিয়া ভাট এক অনন্য ছোঁয়া যোগ করলেন। উপস্থাপক হিসেবে মঞ্চে উঠে অভিনেত্রী তাঁর বক্তব্য শুরু করেন উষ্ণ “নমস্কার” দিয়ে, যা অনলাইনে ভক্তদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

বাফটা ২০২৬ অনুষ্ঠানে আলিয়া সেরা নন-ইংলিশ ভাষার চলচ্চিত্রের পুরস্কার ঘোষণার জন্য মঞ্চে ওঠেন। বক্তব্য শুরু করার সময় তিনি প্রথমে হিন্দিতে দর্শকদের অভিবাদন জানান, এরপর ইংরেজিতে ব্যাখ্যা করেন তিনি কী বলেছেন। “নমস্কার! পরের পুরস্কারটি এমন একটি ছবির জন্য, যার ভাষা ইংরাজি নয়,” পুরস্কার ঘোষণার সময়ে মঞ্চে উঠে হিন্দিতে বলেন আলিয়া।

‘জিগরা’ অভিনেত্রী আরও বলেন, “এখনই সাবটাইটেল খোঁজার দরকার নেই। আমি শুধু হিন্দিতে বলছিলাম যে পরের পুরস্কারটি এমন একটি চলচ্চিত্রের জন্য, যা ইংরেজি ভাষায় নয়। কারণ চলচ্চিত্র অসংখ্য ভাষায় কথা বলে, কিন্তু আমরা সবসময় উদযাপন করি সিনেমার ভাষাকে। আর সেই ভাষা আমরা সবাই সাবলীলভাবে বলি।”

একজন মন্তব্য করেন, “আমি ওঁকে ভালোবাসি… কী সুন্দর হিন্দি! ওঁকে দারুণ লাগছে।” আরেকজন লেখেন, “ওঁকে নিয়ে ভীষণ গর্বিত।” আরেকটি মন্তব্যে লেখা ছিল, “কুইন আমাকে গর্বিত করছে।” আরেকজন পোস্ট করেন, “আলিয়াকে ভীষণ ক্লাসি ও এলিগ্যান্ট লাগছে এবং হিন্দিতে কথা বলে আমাদের প্রতিনিধিত্ব করছে।” আলিয়ার বেশিরভাগ অনুরাগীর বক্তব্য, এই মুহূর্তে পৃথিবী জুড়ে যে ভাষার রাজনীতি চলছে, সেখানে বাফটার মঞ্চে হিন্দি ভাষাকে প্রতিষ্ঠিত করার কাজটা করে, আলিয়া ভারতীয়দের গর্বিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *