চাঁদনি চকের মন্দিরের ভিডিয়ো তুলে পাঠানো হয় লস্করকে! ভয়ঙ্কর অভিযোগ – Bengali News | Terror accused Umar who is arrested from Malda was doing planning
খাস কলকাতাতেই ঘাঁটি গেড়েছিল জঙ্গি উমর। ২০২৫ সালের মার্চ মাসে সাব্বির আহমেদ লোনের সঙ্গে তার যোগাযোগ হয় বলে জানা গিয়েছে। তারপর প্ল্যানিং শুরু হয়।
গোয়েন্দা সূত্রে খবর, লস্কর হ্যান্ডলার হিসেবে কাজ করত উমর। সাব্বিরের নির্দেশেই কলকাতায় ঘর ভাড়া নেয় তারা। দিনের পর দিন রেইকি করতে থাকে তারা। জানা গিয়েছে, চাঁদনি চকের কাছাকাছি একটি মন্দিরে ভিডিয়ো করা হয়। হিন্দু নাম ব্যবহার করে এই সব কার্যকলাপ চালাচ্ছিল তারা। ভিডিয়ো পাঠানো হচ্ছিল সাব্বিরকে। বিস্ফোরক ও অস্ত্র জোগাড়ের কাজও তারা শুরু করে দিয়েছিল বলে সূত্রের খবর। গত ডিসেম্বর থেকে একাধিক জায়গায় রেইকি করা হয়। সাব্বিরের নির্দেশেই কলকাতায় দেশ বিরোধী পোস্টার লাগানোর হয় বলেও জানা গিয়েছে।