Saokat Molla: থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে? – Bengali News | Allegations of bomb attack targeting Canning East MLA Sawkat Molla’s car
ভোট আসার আগে থেকেই উত্তপ্ত ভাঙড়। এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। এই ঘটনায় নাম জড়িয়েছে আইএসএফ-এর। অভিযোগ, ভাঙড়ের পোলেরহাট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিদর্শনে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। কে-কেন কোন উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল তা নিয়েই ক্ষোভ বাড়ছে জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে।