INDvsSA : প্রোটিয়া পরাক্রমে আহমেদাবাদে অকাল সূর্যগ্রহণ ! – Bengali News | South africa beats india by 76 runs in the first match of super eight
কলকাতা : দু’বছর, দু’বছরে পরিস্থিতি কতটা বদলে যায় ! ২৯ জুন ২০২৪ বার্বাডোজে এমনই এক বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছেই হেরে মাঠ ছেড়েছিলেন মিলার, ব্রেভিসরা। বিরাট-রোহিতদের সাফল্যে যখন গোটা ভারতে উৎসব, তখনই যেন হারের দুঃখে মাটিতে মিশে গিয়েছিলেন প্রোটিয়ারা। সেখান থেকে ২২ ফেব্রুয়ারির আহমেদাবাদ। ফাইনালের বদলা সুপার এইটে। ব্যাটিং হোক বা বোলিং, দুই বিভাগেই ভারতকে ধরাশায়ী করে শোচনীয় হার উপহার দিল প্রোটিয়ারা। টানা ১২ ম্যাচ জেতার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের মুখ দেখলেন সূর্যরা। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে শুধু ৭৬ রানেই হারাল না, রান রেটের দিক থেকেও পিছিয়ে দিল।
আহমেদাবাদে ভারতীয় সমর্থকদের মুখই বলে দিচ্ছিল ম্যাচের অবস্থা। ২ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ভারত তখন হারের আশঙ্কায় ভুগছে। যেন রক্তের স্বাদ পেয়ে গিয়েছেন জানসেন, রাবাডারা। গ্রুপ লিগে সুপারহিট ঈশান কিষান সাজঘরে ফিরেছেন ০ রানেই। ১ রানে আউট হয়ে ফিরলেন তিলক ভার্মাও। দেড় লাখি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেন পিনপতনের শব্দ শোনা যাবে। সেখান থেকে অসম্ভব লড়াই শুরু করার চেষ্টা করছিলেন অভিষেক শর্মা ও অধিনায়ক সূর্য। ওই যে বিধি বাম ! তিন ম্যাচে টানা শূন্য করে আজ রানের মুখ দেখেছিলেন অভিষেক। ১৫ রানের মাথায় আউট হয়ে দলের চিন্তা আরও বাড়িয়ে দিলেন তিনি। তখনই যেন লেখা হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য।
বিস্তারিত আসছে…