Weather Update: রবিবার রাত পোহালেই আবহাওয়ার বিরাট বদল, এই সাত জেলায় যা হতে চলেছে... - Bengali News | Kolkata and West Bengal weather update on 18th February, temperature increased, forecast of rain in Bengal - 24 Ghanta Bangla News
Home

Weather Update: রবিবার রাত পোহালেই আবহাওয়ার বিরাট বদল, এই সাত জেলায় যা হতে চলেছে… – Bengali News | Kolkata and West Bengal weather update on 18th February, temperature increased, forecast of rain in Bengal

Spread the love

কলকাতা: ফাল্গুনের শুরু হতে না হতেই চড়চড় করে বাড়ছে পারদ। ৩৩ ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলেছে শুক্রবারই। রোদের তেজে রীতিমতো লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শীতের আমেজ প্রায় পুরোটাই উধাও হয়ে গিয়েছে। দিনের বেলা শীতের অনুভূতি আর একেবারেই নেই।

কোথায়, কত তাপমাত্রা

শুক্রবার বাগডোগরার পারদ পৌঁছে গিয়েছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। ডায়মন্ড হারবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি। দমদম ও আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়তে পারে আরও একটু।

আগামী দু-দিনে অন্তত দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৮২ শতাংশ। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাও বাড়ার ইঙ্গিত আবহাওয়া দফতরের। আগামিকাল রবিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।

বৃষ্টির সম্ভাবনা

সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বসন্তের এই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রাজ্যের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার মতো ওড়িশা উপকূল সংলগ্ন জেলাগুলিতে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।

হাওয়া অফিসের রিপোর্ট বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। নিম্নচাপ নতুন করে তৈরি হবে এই এলাকায়। আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও একটি শক্তিশালী নিম্নচাপ। তার জেরেই বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে।

উত্তরবঙ্গে আগামী কয়েক দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। আগামী সাত দিন একই রকম থাকবে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলায় ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *