SIR: আপাতত ২৫০ জন জুডিশিয়াল অফিসার দেওয়া সম্ভব, তেমনই মনে করছে হাইকোর্ট – Bengali News | Sir the high court believes that it is possible to provide 250 judicial officers for the time being
কলকাতা: এসআইআর সংক্রান্ত বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল জেলার সব বিচারকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ৷ শনিবার দুপুরে এই বৈঠকে জেলার কর্মরত বিচারকদের পাশাপাশি সদ্য প্রাক্তন বিচারকদের সঙ্গেও কথা বলেছেন তিনি ৷ তথ্যগত অসঙ্গতির কাজে পর্যাপ্ত বিচারক দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি৷ সূত্রের খবর, আপাতত ২৫০ জন জুডিশিয়াল অফিসার দেওয়া সম্ভব বলে মনে করছে হাইকোর্ট। রবিবার একটি ভার্চুয়াল বৈঠক রয়েছে কমিশনের সঙ্গে সেখানে যাবতীয় বিষয় আলোচনা হবে।
প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেন ৪৫-৫০ লক্ষ ভোটারের নথি যাচাই কীভাবে এই সময়ে সম্ভব সে বিষয়ে। প্রতি বিধানসভা ক্ষেত্র অনুযায়ী একজন করে জুডিশয়াল অফিসার চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। সোমবার থেকেই নথি যাচাই ও নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে।
রবিবার বেলা ১২টার মধ্যে বিধানসভা, জেলাভিত্তিক লজিক্যাল ডিস্ক্রিপেন্সি পরিসংখ্যান দিয়ে দেওয়া হবে কমিশন থেকে। আনুমানিক ৪৫ লক্ষের বেশি ভোটার থাকতে পারেন। এদের অযোগ্য ধরা হচ্ছে। এদিন রাত বারোটার পর স্ক্রুটিনি শেষ হলে তারিখ অনুযায়ী তালিকা দেওয়া হবে কমিশন থেকে।