Pratik Ur Rahaman: তৃণমূলের সঙ্গে হওয়া ডিল ফাঁস! নিজে মুখে স্বীকার করলেন প্রতীক-উর - Bengali News | What Deal with TMC Pratik Ur himself admitted it West bengal - 24 Ghanta Bangla News
Home

Pratik Ur Rahaman: তৃণমূলের সঙ্গে হওয়া ডিল ফাঁস! নিজে মুখে স্বীকার করলেন প্রতীক-উর – Bengali News | What Deal with TMC Pratik Ur himself admitted it West bengal

Spread the love

প্রতীক উর রহমান ও অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook

কলকাতা: তৃণমূলে যাবেন বলে এই দলবদলের নাটক! সিপিএম-এর অন্দর নিয়ে মুখ খুলতেই এমনই বাক্যবাণে বিধ্য হয়েছিলেন প্রতীক-উর রহমান। তিনি নিজেও চুপ থাকেননি। মন্তব্য করেই গিয়েছেন একের পর এক। তবে সত্যিই কি তৃণমূলের সঙ্গে কোনও ডিল হয়েছিল? এবার সেই নিয়েই মুখ খুললেন সদ্য দলত্যাগী সিপিএম নেতা প্রতীক-উর রহমান।

এ দিন, তিনি নিজের মুখেই স্বীকার করেছেন তৃণমূলের সঙ্গে ডিল হয়েছে। কিন্তু কী সেই ডিল? প্রতীক-উর বলেন, “বলছে না ডিল হয়েছে? বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাব। এটাই ডিল। সিপিএম-এ ছিলাম তখন বিজেমূল-বিজেমূল বলে রটিয়েছে। তৃণমূল সেটা ভুল প্রমাণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল সিপিএমকে বলছে, বিজেপির বি টিম। ভোট ট্রান্সফার করেছ। এটাই প্রমাণ করতে হুমায়ুনের সঙ্গে সেলিম বসলেন। ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে আলিমুদ্দিনে বসলেন।

অপরদিকে, অভিষেক বলেছেন প্রতীক-উর আগেই তাঁকে জানিয়েছিলেন যে তিনি নির্বাচনে লড়াই করতে চান না। শুধুমাত্র সংগঠনটাই করতে চান। দক্ষ সংগঠক হতে চান। প্রতীক উরের এই গুণের প্রশংসা করেই তিনি বলেন, “আমি কিছু বলার আগেই ও বলছে আমি বিধানসভা নির্বাচনে টিকিটের জন্য় আসিনি। সংগঠনে কাজ করব। ভাল কর্মী কোথায় পাবেন? সব দলেই ভাল খারাপ আছে। যাঁদের চাওয়া পাওয়ার কিছু নেই মানুষের জন্য কাজ করতে চায় এর জন্য কাউকে দরকার নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *