৩ ধাপে প্রার্থী বাছাই, কারা পাবেন বিজেপির টিকিট? – Bengali News | Who will get ticket from BJP in assembly election in West Bengal?
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তবে রণকৌশলে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। প্রার্থী বাছাই প্রক্রিয়াও শুরু করেছে যুযুধান সব পক্ষ। ঘর গোছাতে শুরু করেছে গেরুয়া শিবিরও। বিজেপির প্রার্থী বাছাই হবে তিন ধাপে। মণ্ডল, জেলা নেতৃত্বের পাশাপাশি বিজেপির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় জড়িত সমীক্ষক সংস্থাও। প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে অন্তত তিনটি নাম বাছাই করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, দারুণ প্রার্থী তালিকা হবে। তবে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের নেতা অরূপ চক্রবর্তী বলেন, এবার বিজেপি ৩০টি আসনও পাবে না।