Train Fare Reduced: ঘুরতে যাওয়া হল আরও সস্তা, হাওড়া থেকে এই ১০টি ট্রেনের ভাড়া কমে গেল - Bengali News | Indian Railways: These 10 Trains Fare Reduced from April Month, All Departure from Howrah - 24 Ghanta Bangla News
Home

Train Fare Reduced: ঘুরতে যাওয়া হল আরও সস্তা, হাওড়া থেকে এই ১০টি ট্রেনের ভাড়া কমে গেল – Bengali News | Indian Railways: These 10 Trains Fare Reduced from April Month, All Departure from Howrah

কোন কোন ট্রেনের ভাড়া কমল?Image Credit: PTI

নয়া দিল্লি: রেলযাত্রীদের জন্য ভালো খবর। মূল্যবৃদ্ধির সময়ে দাঁড়িয়েও ভাড়া বৃদ্ধির বদলে কমানো হল ট্রেনের ভাড়া। একটি বা দুটি নয়, ১০টি ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। কোন কোন রুটের ট্রেন এগুলি? কেনই বা হঠাৎ ভাড়া কমাল রেলওয়ে? জেনে নিন-

গত বছরের ডিসেম্বর মাসে দূরপাল্লার ট্রেনগুলির ভাড়া বৃদ্ধি করা হয়। তবে এবার ১০টি ট্রেনের ভাড়া কমিয়ে দেওয়া হল। আগামী এপ্রিল মাস থেকে এই ভাড়া কমে যাবে। এর কারণ ১০টি ট্রেন থেকে সুপারফাস্ট ট্যাগ সরিয়ে নেওয়া হয়েছে।

সুপারফাস্ট ট্রেনের জন্য আলাদা চার্জ নেওয়া হয়। এবার যেহেতু ১০টি ট্রেন থেকে সুপারফাস্ট ট্য়াগ সরিয়ে নেওয়া হচ্ছে, তাই এই ট্রেনগুলির ভাড়াও কমে যাবে। এবার থেকে এই ট্রেনগুলি সাধারণ এক্সপ্রেস ট্রেন হিসাবে চলবে। বদলে যাবে ট্রেনের নম্বরও।

কোন কোন ট্রেনের ভাড়া কমছে?

  • প্রয়াগরাজ রামবাগ- হাওড়া বিভূতি এক্সপ্রেস
  • হাওড়া-প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস
  • হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস
  • কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস
  • হাওড়া-দেহরাদুন উপাসনা এক্সপ্রেস
  • হাওড়া-দেহরাদুন কুম্ভ এক্সপ্রেস
  • হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস

এই ট্রেনগুলির ভাড়া কমায় হাওড়া থেকে উত্তর ভারত বা পূর্ব ভারতে যারা ঘুরতে যাবেন, তাদের বিশেষ লাভ হবে। প্রতি মাসেই বিভূতি এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেসের মতো ট্রেনে হাজার হাজার যাত্রীরা যাতায়াত করেন।  আগামী ১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যে নতুন ভাড়া কার্যকর হবে।

হাওড়া-প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেস ৩১টি স্টেশনে দাঁড়ায়। অন্যদিকে, হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস ৩৮টি স্টেশনে দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *