Supreme Court: 'আনফরচুনেট ব্লেম গেম', রাজ্যের ভূমিকায় চরম বিরক্ত সুপ্রিম কোর্ট - Bengali News | Supreme Court CJI says unfortunate blame game in SIR Case in West Bengal - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: ‘আনফরচুনেট ব্লেম গেম’, রাজ্যের ভূমিকায় চরম বিরক্ত সুপ্রিম কোর্ট – Bengali News | Supreme Court CJI says unfortunate blame game in SIR Case in West Bengal

নয়া দিল্লি: অফিসার নিয়োগ নিয়ে রাজ্যের ভূমিকায় চরম বিরক্ত সুপ্রিম কোর্ট। গত সপ্তাহেও প্রশ্ন ওঠে, রাজ্যের নিয়োগ করা অফিসারদের পরিচয় নিয়ে। এদিন শুনানির শুরুতেই ফের সেই অফিসারদের নিয়ে প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানতে চান, অফিসারদের নিয়োগ করা হয়েছে কি না। ৮৫০৫ জন অফিসারের তথ্য ইতিমধ্যেই কমিশনকে দেওয়া হয়েছে বলে জানাল রাজ্য।

কী কী হল শুনানিতে:

এদিন শুনানির শুরুতেই নির্বাচন কমিশন অভিযোগ তোলেন, যে ডকুমেন্টস স্ক্রুটিনি হওয়ার কথা ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর কমিশন সেই ডকুমেন্টস আপলোড করা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরই প্রধান বিচারপতি জানতে চান, গ্রুপ বি অফিসারদের এই মুহূর্তে স্টেটাস কী? কমিশন উপযুক্ত যোগ্যতার অফিসার পেয়েছে কি না, এদিন জানতে চাইলেন প্রধান বিচারপতি।

কমিশনের আইনজীব জানান, এই বিষয়ে রাজ্য সরকারকে চিঠি লেখা হয়েছে। বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে বলে জানানো হয় রাজ্যের তরফে। কমিশনের আইনজীবী বলেন, “আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা আধিকারিকের অভাবে সমস্যার মুখে পড়েছি।”

রাজ্য সরকারের ভূমিকায় চরম বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “আমরা ৯ ফেব্রুয়ারি নির্দেশ দেওয়ার পরও কেন আধিকারিক দেওয়া হয়নি?” উত্তরে রাজ্যের তরফে আইনজীবী সিব্বল বলেন, “আমরা গ্রুপ বি অফিসার দিয়েছি।” এরপর প্রধান বিচারপতি বলেন, “এসডিম স্তরের অফিসাররা কোথায়?” সিব্বল জানান, তাঁদের মাইক্রো অবজারভারের জন্য দেওয়া হয়েছে। এরপরই প্রধান বিচারপতি বলেন, “ইআরও (ERO) পদের জন্য অফিসার চাওয়া হচ্ছে। আমরা অত্যন্ত হতাশ। রাজ্য সরকারের তরফ থেকে সহযোগিতা প্রত্যাশিত ছিল।”

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *