SIR: ২৮ ফেব্রুয়ারিই চূড়ান্ত তালিকা, ফোন করতেই CEC জ্ঞানেশ কুমারকে জানালেন CEO - Bengali News | Sir: The final list will be on February 28, CEO informed CEC Gyanesh Kumar after calling him. - 24 Ghanta Bangla News
Home

SIR: ২৮ ফেব্রুয়ারিই চূড়ান্ত তালিকা, ফোন করতেই CEC জ্ঞানেশ কুমারকে জানালেন CEO – Bengali News | Sir: The final list will be on February 28, CEO informed CEC Gyanesh Kumar after calling him.

কলকাতা: চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ ফেব্রুয়ারিতেই। অমীমাংসিত ভোটারদের ভাগ্য নির্ধারণে অতিরিক্ত তালিকা প্রকাশ হলেও, বাকি ভোটারদের তালিকা প্রকাশ হবে ২৮ ফেব্রুয়ারি। CEC জ্ঞানেশ কুমারকে আশ্বাস দিলেন সিও-র। শীর্ষ আদালতের নির্দেশের পরেই ফোন আসে জ্ঞানেশ কুমারের।  তখনই তাঁকে সরাসরি জানান সিইও। লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নিয়ে যেখানে এখনও সিদ্ধান্ত হয়নি, সেটাই জুডিশিয়াল অফিসার সিদ্ধান্ত নিতে পারবেন। যেখানে মাইক্রো অবজারভারদের ও ইআরও-দের মত পার্থক্য হচ্ছে সেগুলি হাইকোর্টে যাবে বলে মনে করা হচ্ছে।

হাইকোর্টের জুডিশিয়াল অফিসারের কাছে যেগুলি অমীমাংশিত থাকবে, সেগুলি বাদ দিয়ে চূড়ান্ত তালিকা ২৮ ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে। বাকি ভোটারদের নাম সাল্পিমেন্টারি হিসেবে প্রকাশ হবে। কিন্তু তাতে  দিনের শেষে চূড়ান্ত ভোগান্তি ভোটারদের।  শুক্রবার DEO-দের সঙ্গে বৈঠক করেন সিইও। সূত্রের খবর, বৈঠকে DEOদের সতর্ক করে বলেন, “ছেলে খেলা আর করবেন না। যতটা সম্ভব কাজ শেষ করুন।” তবে বৈঠকে প্রায় সব ডিইও-রাই জানিয়েছেন, স্ক্রুটিনিতে আরও চার- পাঁচ দিন সময় লাগবে।

CE-র কাছে তাঁরা জানিয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েই মূল সমস্যা। ১ কোটি ২০ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এখনও জট রয়েছে। সেক্ষেত্রে এই বিষয়টি বাদ দিয়েই তালিকা প্রকাশ করা হবে। নিঃসন্দেহে এটা আংশিক তালিকা বলা গেলেও, CEO দফতরের বক্তব্য, এটাকেই তারা চূড়ান্ত তালিকা বলছে, কারণ এই তালিকায় যে নামগুলো রয়েছে, সেগুলি কমিশন ঝাড়াই বাছাই করে একেবারে সুনিশ্চিত করে প্রকাশ করছে। যাদের বিষয়গুলো অমীমাংসিত থাকবে, সেগুলি কলকাতা হাইকোর্টে জুডিশিয়াল অফিসার বাকিদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *