বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন? - 24 Ghanta Bangla News
Home

বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?

হুগলিতে আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মোহান্তকে শুক্রবার সকালে দেখা গেল যুব সাথীর ফর্ম ফিল আপের লাইনে। গোঘাট ২ নম্বর ব্লক অফিসে দেখা গেল এমনই ছবি। এই প্রকল্প চালুর জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদও জানিয়েছেন তিনি। কার্যত প্রশংসাও শোনা গেল বিজেপি নেত্রীর মুখে।

ক্যামেরার সামনে যদিও তিনি দাবি করেন যে তাঁর ছেলের জন্য তিনি এই ফর্ম ফিল আপ করছেন, কিন্তু ফর্মের ছবিতে দেখা যায় গ্রাহক হিসেবে তাঁর নিজেরই নাম রয়েছে। ফর্ম জমা দেওয়ার পর তিনি বলেন, “কত শিক্ষিত যুবক যে এখনও বেকার আছেন, তা নথিভুক্ত থাকা দরকার। সবার জানা দরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *