বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের - Bengali News | Kolkata police cyber crime branch takes new initiative - 24 Ghanta Bangla News
Home

বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের – Bengali News | Kolkata police cyber crime branch takes new initiative

সাইবার প্রতারণা বাড়ছে শহরে। কখনও ডিজিটাল অ্য়ারেস্টের নামে প্রতারণার শিকার হচ্ছেন কেউ। আবার সাইবার প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হওয়ার অভিযোগও সামনে এসেছে। এই অবস্থায় সাইবার জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর লালবাজারে সাইবার ক্রাইম থানাকে কেন্দ্র করে নয়া ৭টা ইউনিট গড়া হচ্ছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের অধীনে নতুন ৭ শাখা চালু হচ্ছে। সেকশনগুলির মাথায় ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা থাকছেন। সংগঠিত সাইবার অপরাধ, ভুয়ো সিম পাচার রুখতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশি কল সেন্টার চক্র, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার আটকানোও হবে মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *