তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR তৃণমূল বিধায়কের - Bengali News | TMC MLA Saokat Molla files FIR against CEC Gyanesh Kumar - 24 Ghanta Bangla News
Home

তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR তৃণমূল বিধায়কের – Bengali News | TMC MLA Saokat Molla files FIR against CEC Gyanesh Kumar

এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। শুনানিতে ভোটারদের হয়রানির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা শুধু মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ দেগেই ক্ষান্ত হলেন না। থানায় গিয়ে অভিযোগও দায়ের করলেন। শওকতের দাবি, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের বৈধ ভোটার হওয়া সত্ত্বেও SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নাম বাদ যাওয়া মানুষজনকে নিয়ে এসে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করলেন ক্যানিং পূর্বের বিধায়ক। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে ক্যানিং পূর্ব বিধানসভায় প্রায় ৩১ হাজার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজেপির অঙ্গুলিহেলনে এই কাজ করছেন মুখ্য নির্বাচন কমিশনার। তাই এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *