Pratik Ur Rahman: 'আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না' - Bengali News | Pratik Ur Rahman claims CPIM has to answer on his letter first - 24 Ghanta Bangla News
Home

Pratik Ur Rahman: ‘আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না’ – Bengali News | Pratik Ur Rahman claims CPIM has to answer on his letter first

দল ছাড়তে চেয়ে চিঠি পাঠানোর পর তাঁকে ফোন করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সূত্রের খবর, বিমানের মুখোমুখি হতে আপত্তি জানিয়েছে প্রতীক-উর। কিন্তু সেলিম? যে দল ছাড়ার কথা জানিয়েছেন প্রতীক-উর,  সেই দলের রাজ্য় সম্পাদকই কোনও কথা বলছেন না। ‘হ্যাঁ’, ‘না’ কোনোওটাই না। সেই নীরবতা নিয়েই এবার মুখ খুললেন প্রতীক-উর। এবার ‘তালাক’ চাইছেন সেই প্রতীক-উর।

তরুণ এই নেতা বলেন, “রাজ্য সম্পাদক হুমায়ুন কবীরের সঙ্গে বসে কথা বলতে পারেন, আর একজন প্রাক্তন (যদি ধরে নিই) সদস্যের সঙ্গে কথা বলতে সমস্যা! অমুক নেতা-তমুক নেতাকে পাঠানোর কী মানে। এই নেতা ওই নেতাকে দিয়ে ফোন করাচ্ছেন।” তিনি আরও বলেন, “হয় বলুন কবুল কবুল কবুল, নয়ত বলে দিন তালাক তালাক তালাক”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *