১৮ বছর ধরে থাকেন এখানে, হুমায়ুনের স্ত্রীর কাছে এল আইনি নোটিস - Bengali News | Humayun Kabir's Wife Gets Legal Notice from land department in Murshidabad - 24 Ghanta Bangla News
Home

১৮ বছর ধরে থাকেন এখানে, হুমায়ুনের স্ত্রীর কাছে এল আইনি নোটিস – Bengali News | Humayun Kabir’s Wife Gets Legal Notice from land department in Murshidabad

কখনও হুমায়ুনের স্ত্রী, কখনও মেয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছে নোটিস। ভোটে মুখে জেরবার ‘জনতা উন্নয়ন পার্টি’-র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। কিছুদিন আগেই মাদক ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে হুমায়ুনের মেয়ের শ্বশুরবাড়িতে হাজির হয় পুলিশ। আর এবার ভূমি ও ভূমি সংস্কার দফতরের নোটিস পেলেন হুমায়ুনের স্ত্রী মীরা সুলতানা। মুর্শিদাবাদের রেজিনগরে যে বাড়িতে হুমায়ুন সপরিবারে বসবাস করেন, সেই বাড়ি নিয়েই বিপত্তি। রেজিনগরে জলাজমির বুজিয়ে বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে মীরা সুলতানার বিরুদ্ধে। ৭ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। হুমায়ুন কবীরের দাবি, একসময় ওই জমিতে নালা ছিল ঠিকই, তবে তা বোজানোর পরই জমি কিনেছেন তিনি। তাঁর কাছে সব বৈধ নথি আছে বলে জানিয়েছেন হুমায়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *