তনয়কে শাস্ত্রীকে ২ কোটির আইনি নোটিশ পাঠিয়েছেন মিমি, তারপর কী হল? - Bengali News | Mimi Chakraborty has sent a legal notice of 2cr to Tanay Shastri - 24 Ghanta Bangla News
Home

তনয়কে শাস্ত্রীকে ২ কোটির আইনি নোটিশ পাঠিয়েছেন মিমি, তারপর কী হল? – Bengali News | Mimi Chakraborty has sent a legal notice of 2cr to Tanay Shastri

বনগাঁয় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে তনয় দাস ওরফে তনয় শাস্ত্রীর সঙ্গে ঝামেলা হয় নায়িকা মিমি চক্রবর্তীর। এরপর থানায় অভিযোগ করেছিলেন অভিনেত্রী। গ্রেফতার করা হয়েছিল তনয়কে। তারপর জামিন পান জ্যোতিষী। খবর হল, ৪ ফেব্রুয়ারি তনয়কে দু’ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিনেত্রী। সেই নোটিশে বলা হয়েছে, মানহানি, মানসিক যন্ত্রণা, হেনস্থার জন্যই দু’ কোটি টাকার আইনি নোটিশ পাঠানো হয়েছে তনয়কে। মিমির আইনিজীবী, আদিত্য কানোডিয়া সেই তথ্য জানালেন TV9 বাংলাকে।

সম্প্রতি সেই নোটিশের উত্তর দেওয়া হয়েছে তনয়ের তরফে। মিমিকে পাল্টা আইনি নোটিশ পাঠিয়েছেন তনয় শাস্ত্রী। সেখানে ২০ লক্ষ টাকার নোটিশ পাঠানো হয়েছে। দাবি করা হয়েছে, যে সময়ে অনুষ্ঠানে পৌঁছানোর কথা ছিল, তারচেয়ে দেরিতে পৌঁছেছেন অভিনেত্রী। তনয়ের পক্ষের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

জানুয়ারিতে বনগাঁর নয়াগ্রামে একটি অনুষ্ঠান ছিল মিমি চক্রবর্তীর। উদ্যোক্তা নয়াগোপাল গুঞ্জ যুবক সঙ্ঘ ক্লাব। রাত পৌনে বারোটা নাগাদ স্টেজে উঠেছিলেন মিমি চক্রবর্তী। অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি স্টেজে উঠে পড়েন। মিমির গানের মাঝে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মিমিকে তিনি স্টেজ থেকে নেমে যেতে বলেন। তাতে অপমানিত বোধ করেন মিমি। তনয় পাল্টা অভিযোগ করেন, মিমি দেরিতে পৌঁছেছেন অনুষ্ঠানে, সেই কথা বলে।

বনগাঁ কাণ্ডে আপাতত দুই আইনজীবীর লড়াই চলবে। এর মধ্যে বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিতেও পৌঁছে গিয়েছিলেন মিমি। এই আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত কোন পক্ষ জয়ী হবেন, সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *