গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি না থাকলে, মৃত্যুর পর সন্তানরা কী করে টাকা পাবেন? - Bengali News | If Parents Bank Account Don't Have Nominee, then How Can their Children Claim money after their Demise, Know Bank Process - 24 Ghanta Bangla News
Home

গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি না থাকলে, মৃত্যুর পর সন্তানরা কী করে টাকা পাবেন? – Bengali News | If Parents Bank Account Don’t Have Nominee, then How Can their Children Claim money after their Demise, Know Bank Process

নয়া দিল্লি: বিপদ কখনও বলে কয়ে আসে না। হঠাৎ যদি কারোর বাবা বা মায়ের মৃত্য়ু হয় এবং তারপরে ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন যে অ্যাকাউন্টে কোনও নমিনি নেই, তখন মাথায় বাজ ভেঙে পড়ে। এমন ঘটনা কিন্তু অনেকের সঙ্গেই হয়। ওই কঠিন সময়ে এমন হলে কোনও ব্যক্তি কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা পাবেন?

এমন ঘটনা যদি হয়, তাহলে প্রথমেই যে নথিটি দরকার, তা হল ডেথ সার্টিফিকেট। এছাড়া অ্যাকাউন্ট ডিটেইল ও  সম্পর্কের প্রমাণ অর্থাৎ আইনিভাবে আপনিই যে উত্তরাধিকারী, তার সার্টিফিকেট লাগবে। এর জন্য পরিবার সদস্য সার্টিফিকেট বা উত্তরাধিকারী সার্টিফিকেটও পেশ করা যেতে পারে। ব্যাঙ্ক এই নথিগুলির ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে যে আপনি যোগ্য উত্তরাধিকারী।

যদি বাবা বা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি না থাকে, তাহলে ব্যাঙ্কের ব্রাঞ্চে যোগাযোগ করুন এবং মৃত্যুর খবর জানান। ব্যাঙ্ক এবার আপনাকে একটি ক্লেম ফর্ম দেবে। প্রয়োজনীয় নথির সঙ্গে এই ফর্ম জমা করতে হবে। ব্যাঙ্ক প্রয়োজনে এফিডেভিট বা হলফনামাও চাইতে পারে। এক্ষেত্রে যদি আবেদনকারীর ভাই-বোন থাকে, তাহলে তাদের জানানো দরকার, নাহলে পরে আইনি সমস্যা হতে পারে।

এই ধরনের ঘটনায় (নমিনি না থাকা) ব্যাঙ্ক সাধারণত সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সার্টিফিকেট চায়। সিভিল কোর্ট থেকে এই সার্টিফিকেট তৈরি করা যায়। এই সার্টিফিকেট থাকলে ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় কাজ সহজেই হয়ে যায়।

যদি একাধিক উত্তরাধিকারী থাকে, তাহলে সকলকে একসঙ্গে আবেদন করতে হবে। কিংবা নিজেদের মধ্যে কোনও একজনকে অধিকার দিতে হবে ওই টাকায় দাবি করার জন্য। এমন ক্ষেত্রে ব্যাঙ্ক অন্য উত্তরাধিকারী অর্থাৎ অপর ভাই-বোনের কাছ থেকে লেটার অব কনসেন্ট বা নো অবজেকশন সার্টিফিকেট চায়।

সেভিং ও ফিক্সড ডিপোজিট ছাড়াও অনেক পলিসি, মিউচুয়াল ফান্ড ও পেনশন অ্যাকাউন্ট থাকে অনেকের। এমনও হয় যে পরিবারের সদস্যরা এই বিষয়ে অবগত থাকেন না, যার ফলে বছরের পর বছর ধরে সেই টাকা ব্যাঙ্কেই পড়ে থাকে। এমন ক্ষেত্রেও এই নথিগুলি ব্যবহার করে টাকা তোলার জন্য আবেদন করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *