ওপারে জামাত জিততেই এপারে কেন চিন্তায় মালদহবাসী? – Bengali News | Residents of Malda Worried after Jamaat Wins States in Bangladesh
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছিল। বিশেষ করে আতঙ্ক ছড়িয়েছিল কাঁটাতারহীন এলাকাগুলিতে। সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দাপট বেড়েছিল। এখন বাংলাদেশে সাধারণ নির্বাচনে জামাতের দাপট বাড়তেই মালদহের সীমান্তবর্তী গ্রামগুলিতে ফের আতঙ্ক ছড়িয়েছে। এখন তাঁরা চাইছেন, কাঁটাতারহীন এলাকাগুলিতে ফেন্সিং করা হোক। এর জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে আবেদন জানালেন তাঁরা। গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনে জামাত-ই ইসলামি ৭৭ টি আসনে জয়লাভ করেছে। যার মধ্যে একটা বড় ভারতের মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী জেলাগুলোর ঠিক ওপারে। বিশেষ করে মালদহের ওপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সবকটি আসনেই জামাত সমর্থিত প্রার্থীরা জয়লাভ করায় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কবার্তা জারি করেছে।