প্রতীক্ষার অবসান! ১৯ মার্চ আসছে 'জ্যাজ সিটি', কোথায় দেখা যাবে? - Bengali News | Sony Liv unveils the trailer of their upcoming show Jazz City streaming from 19th March - 24 Ghanta Bangla News
Home

প্রতীক্ষার অবসান! ১৯ মার্চ আসছে ‘জ্যাজ সিটি’, কোথায় দেখা যাবে? – Bengali News | Sony Liv unveils the trailer of their upcoming show Jazz City streaming from 19th March

Spread the love

সোনি লিভ-এ ১৯ মার্চ আসছে ‘জ্যাজ সিটি’। ১৯৭১ সালের কলকাতাকে পটভূমি করে নির্মিত এই গল্প—যেখানে শহরের পুরোনো দিনের আকর্ষণ মিশে যায় এক রুদ্ধশ্বাস উত্তেজনার সময়ের সঙ্গে। একটি জ্যাজ ক্লাবের আধারে এগিয়ে চলা এই সিরিজে সঙ্গীত, রহস্য ও আবেগ মিলেমিশে গিয়েছে। রাজনৈতিক অস্থিরতা ধরা পড়েছে চিত্রনাট্যের পরতে-পরতে। রাতের অন্ধকারে ভেসে ওঠা সুরের সঙ্গে-সঙ্গে শব্দ জাগিয়েছে বিদ্রোহ।

এই কাহিনির কেন্দ্রে রয়েছে জিমি—এক ব্যক্তি, যিনি সংঘাত এড়িয়ে চলতেই পছন্দ করেন। কিন্তু ধীরে ধীরে তিনি জড়িয়ে পড়েন এমন এক জগতে, যেখানে প্রতিটি সিদ্ধান্তেরই মূল্য চোকাতে হয়। ইতিহাস যখন সাহসী হতে বলে, তখন কি সে এগিয়ে আসবে? উত্তর পেতে দেখতে হবে ‘জ্যাজ সিটি’। সৌমিক সেনের সৃষ্ট, রচিত ও পরিচালিত এবং স্টুডিও ৯ ও স্টুডিওনেক্সট প্রযোজিত এই সিরিজে অভিনয় করেছেন আরিফিন শুভ, সৌরসেনী মৈত্র, শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতাফ ফিগার, আলেকজান্দ্রা টেলর এবং অমিত সাহার মতো বহু গুণী শিল্পী। জিমির চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। যেদিন থেকে ‘জ্যাজ সিটি’-র শুটিং শুরু হয়েছে, শহর জুড়ে আলোচনা শুরু হয়েছে। এত বড় মাপের, এত বিস্তারিত অথচ সূক্ষ্ম গল্প বলার সুযোগ পরিচালকরা সব সময়ে পান না। তাই সৌমিক সেন এমন কিছু উপহার দেবেন দর্শকদের, যা দেখে তাক লেগে যাবে, সেই প্রত্যাশার পারদ চড়ছে।

প্রতিজন শিল্পীই বলছেন, এটা তাঁদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। বাংলার বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীর কাজ পৌঁছে যাবে আন্তর্জাতিক স্তরে, এই ওয়েব সিরিজের হাত ধরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *