SIR in Bengal: কমিশনের ডেডলাইন শেষের আগেই ৪ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নবান্নের, শুরু রাজনৈতিক চাপানউতোর – Bengali News | West Bengal government files FIR against four official over SIR process
৪ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করল রাজ্যImage Credit: TV9 Bangla
কলকাতা: রাজ্যের মুখ্যসচিবকে ডেকে কড়া বার্তা দিয়েছিল জাতীয় কমিশন। সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই ডেডলাইন শেষের আগেই এসআইআর প্রক্রিয়ায় যুক্ত চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার। এই চারজনের মধ্যে ২ জন ইআরও এবং ২ জন এইআরও। শেষপর্যন্ত কমিশনের ‘চাপে’ রাজ্য এফআইআর করার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির বক্তব্য, নিয়ম না মানলে এইরকম এফআইআর আরও হবে। অন্যদিকে, তৃণমূলের বক্তব্য, নির্দেশ মানা হলেও কমিশনের বিরুদ্ধে নিজেদের অভিযোগ থেকে সরে আসছে না তারা।
২ জন ইআরও ও ২ জন এইআরও-র বিরুদ্ধে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ উঠেছিল। এতে নাম জড়ায় এক ডেটা এন্ট্রি অপারেটরেরও। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেয় কমিশন। কিন্তু, এতদিন কমিশনের নির্দেশ মানা নিয়ে টালবাহানার অভিযোগ ওঠে নবান্নের বিরুদ্ধে। শেষপর্যন্ত মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে কড়া বার্তা দেয় কমিশন। ওই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার।
ওই চার আধিকারিকের মধ্যে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার ইআরও এবং এইআরও রয়েছেন। আর রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরও।