Salman Khan: হাসপাতালে সলমনের বাবা সেলিম খান, আচমকা কী হল? - Bengali News | Salman khans father salim khan hospitalised in mumbai - 24 Ghanta Bangla News
Home

Salman Khan: হাসপাতালে সলমনের বাবা সেলিম খান, আচমকা কী হল? – Bengali News | Salman khans father salim khan hospitalised in mumbai

আচমকা হাসপাতালে ভর্তি হলেন বলিউডের বিখ্য়াত চিত্রনাট্যকার ও সলমন খানের বাবা সেলিম খান। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, ৯০ বছর বয়সী এই প্রবীণ শিল্পীকে সোমবার সকালে বান্দ্রার লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, বার্ধক্যজনিত সমস্য়া নিয়েই হাসপাতালে ভর্তি হন তিনি। সোমবার আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। বর্তমানে তিনি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) চিকিৎসাধীন রয়েছেন।

বাবার অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান তাঁর জ্যেষ্ঠ পুত্র তথা বলিউড সুপারস্টার সলমন খান। হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে ঘণ্টাখানেক আগে তিনি বেরিয়ে যান। সলমন ছাড়াও সেলিম খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তাঁর কন্যা অলভিরা খান অগ্নিহোত্রী এবং জামাই অতুল অগ্নিহোত্রী। পরিবারের পক্ষ থেকে বিশদ কিছু জানানো না হলেও, চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন।

গত বছর ২৪ নভেম্বরই নিজের ৯০তম জন্মদিন পালন করেছেন সেলিম খান। বলিউডের ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য। বিশেষ করে জাভেদ আখতারের সঙ্গে তাঁর জুড়ি ‘সেলিম-জাভেদ’ ভারতীয় চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ‘শোলে’, ‘জঞ্জির’, ‘হাতি মেরে সাথি’, ‘দিওয়ার’ কিংবা ‘মিস্টার ইন্ডিয়া’-র মতো কালজয়ী ছবির চিত্রনাট্য তাঁরই কলম থেকে বেরিয়েছে। আটের দশকে একসময় বলিউডকে ‘অ্যাংরি ইয়াং ম্যান’-এর স্বাদ দিয়েছিলেন এই সেলিম খানই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *