Mamata Banerjee: 'বিহারে গ্রাহ্য ফ্যামিলি রেজিস্টার, বাংলায় কেন নয়?', প্রশ্ন তুললেন মমতা - Bengali News | CM Mamata Banerjee doing press meet in Nabanna Kolkata - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘বিহারে গ্রাহ্য ফ্যামিলি রেজিস্টার, বাংলায় কেন নয়?’, প্রশ্ন তুললেন মমতা – Bengali News | CM Mamata Banerjee doing press meet in Nabanna Kolkata

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Social Media

কলকাতা: নবান্ন থেকে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচন কমিশনকে ফের একবার তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। নির্বাচন কমিশনকে তুঘলক বলে আক্রমণ মমতার। তাঁর প্রশ্ন, “বিহারে যে নথি গ্রাহ্য তা কেন বাংলায় অগ্রাহ্য?” সাংবাদিক বৈঠক থেকে মমতা আর কী কী বললেন? একনজরে….

সর্বশেষ তথ্য উপরে

  1. মমতা বন্দ্যোপাধ্যায়: এখনও মাইনরিটি-তপশিলী-গরীব মানুষ খুঁজে বেড়াচ্ছে, গরিব লোক খুঁজছে। সব ধর্মের লোক আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মেয়েদের অধিকার কাড়ছে। ইয়ং জেনারেশনকে সুযোগই দিলেন না। ২৪ বছর সময় পেলেন হাতে। কেন আগে থেকে এসআইআর শুরু করলেন না? পুজো, বড়দিনের সময় এই সব করলেন। তুঘলকি কমিশন দিল্লির জমিদারের কথায়…ভাবছেন ওই চেয়ারটা পারমানেন্ট। ডোন্ট কেয়ার মনোভাব দেখিয়ে গেছে। একজন বিএলও মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে গেছে। ইআরও-র বিরুদ্ধে ব্যবস্থা নিলে কমিশন বিরুদ্ধে নয় কেন? ডিএম দের বলছে চাকরি থাকবে না। আপনাদের চাকরি থাকবে তো ?
  2. মমতা বন্দ্যোপাধ্যায়: তৃণমূল কংগ্রেস সংবিধান মেনে চলে। ছাব্বিশের পর তো কেন্দ্রে এই সরকারও থাকবে না। এখন থেকে বলছি খোঁজ রাখুন। অনেক ঘটনা ঘটে গিয়েছে, আমরা মুখ খুলিনি। ভদ্রতা করেছি। পার্লামেন্ট চালাতে দিয়েছি। তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু কেউ যদি মানুষের অধিকার কেড়ে নিতে চায়। নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করতে চায়। আমায আঘাত করলে/ আমি প্রত্যাঘাত করব। আমি ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করব। যদিও আমি নিজের দেশকে ভালবাসি।
  3. মমতা বন্দ্যোপাধ্যায়: থ্রেটনিং কালচার। আমরা আইন নিশ্চয়ই মানব। যেটুকু কমিশনের আইন / তুঘলকি কমিশনের নিশ্চই মানব। কিন্তু বাউন্ডারির বাইরে গেলে ছক্কা খেতে হবে জনগণের। জানেন এখনও পর্যন্ত কত নাম উঠেছে?
  4. মমতা বন্দ্যোপাধ্যায়: সাত এইআরও কে সাসপেন্ড করে দিলেন। কারণ কী? তাঁদের কাছে অপরাধ একবারও জানতে চেয়েছেন? এই তুঘলকি কমিশন কতগুলো হোয়াটস অ্যাপ দিয়েছে? ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনারে খালি হোয়াটস অ্যাপ। পুরোটাই বেআইনি। অনেকগুলো কমিশন দেখেছি। এরকম তুঘলকি কমিশন দেখিনি।
  5. মমতা বন্দ্যোপাধ্যায়: তুঘলকি কমিশনের একজন বিজেপি কন‍্যা এআই করে ভোটার বাতিল করে দিলেন ৫৮ লক্ষ ভোটারকে। অনেক আসল ভোটারআছে। দু’নম্বরি চলছে। কোন ভোটার অ্যাকসেপটেট হয়ে জানা গেল না। জোচ্চুরি করার কাজ চলছে। ১৪ তারিখে কেউ মারা গেলে ১৬ তারিখে এসে চিকিৎসক কী দেখবে ? জ্যান্ত মানুষ না চীতা? ওরা সুপ্রিম কোর্টের অর্ডারও মানেনি।
  6. মমতা বন্দ্যোপাধ্যায়: বিহারে যদি অ্যালাও হয়, তাহলে এখানেও বললেন হিয়ারিং হবে। তাহলে ১৪ তারিখও শুনানি হওয়ার কথা ছিল। ওই দিন তিনটে নাগাদা কেন ব্লক করে দিলেন? লক্ষ মানুষের নাম আটকে গেল।
  7. মমতা বন্দ্যোপাধ্যায়: টর্চার কমিশন। যাঁরা তুঘলকি কাণ্ড করছেন, হিটলারি অত্যাচার চালাচ্ছেন। তাঁদের কাছে প্রশ্ন, ভোট দিয়ে জনগণ সরকার নির্বাচন করেন? নাকি তুঘলকি কমিশন পার্টির হয়ে ভোটটা করে দেন। হরিয়ানা নিয়ে অভিযোগ ছিল। এটা সত্য। বিহার-মহারাষ্ট্রে ছিল। আমার কথা বিহারে যে ডকুমেন্টস অ্যালাও হল, সেটি কেন এখানে হবে না। কেন বাংলা টার্গেট? বিহারে কী কী অ্যালাও করা হয়েছিল? বিহারে কী কী অ্যালাও করা হয়েছিল? ১১ টা ছিল। আমাদের এখানে ১৩ টা করেছে। একটা দুটো। এই তেরোটার মধ্যে বলছি। আমি সব কটা বলছি না। কিছু কিছু বলছি। ব্যাঙ্ক, পোস্ট অফিস সব ছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *