‘বাংলার পুলিশ দিয়ে ভোট করালেও তৃণমূল হারবে’, কেন বললেন শমীক? – Bengali News | ‘BJP will win in assembly election whether Central force stay or not’, says BJP state President Samik Bhattacharya
দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের নির্বাচনে বাংলায় পরিবর্তন হবে বলে আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি। বিধানসভা ভোটের ফলাফল নিয়ে মঙ্গলবার বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “এবার বিজেপি জিতবেই। কেন্দ্রীয় বাহিনী থাকুক বা না থাকুক, বিজেপি জিতবেই। এসআইআর বন্ধ করে দিলেও বিজেপি জিতবে। ইডি, সিবিআইয়ের অফিসে তালা লাগিয়ে দিলেও বিজেপি জিতবে। পুলিশ দিয়ে ভোট করালেও তৃণমূল কংগ্রেস হারবে।” এভাবেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানালেন বঙ্গ বিজেপির সভাপতি। পাল্টা বিজেপিকে খোঁচা দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “জিতবে পারবে না বুঝতে পেরেই নিচুতলার কর্মীদের মনোবল বাড়াতে এমন কথা বলছে বিজেপি।”