Medinipur: ’দিনেই ‘তাসের ঘর’ পিচ-রাস্তা, জাস্ট দেখুন শুধু - 24 Ghanta Bangla News
Home

Medinipur: ’দিনেই ‘তাসের ঘর’ পিচ-রাস্তা, জাস্ট দেখুন শুধু

Spread the love

চকচকে কালো রাস্তা দেখে হাসি ফুটেছিল গ্রামবাসীদের মুখে। ভেবেছিলেন, দীর্ঘদিনের নরকযন্ত্রণার অবসান হতে চলেছে। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো মাত্র ৪৮ ঘণ্টা। কাজ শেষের দু’দিন কাটতে না কাটতেই হাতের টানে উঠে আসছে পিচের চাঙ্গড়! প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তার এই কঙ্কালসার চেহারা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকে। পরিস্থিতি বেগতিক দেখে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। নিম্নমানের কাজের অভিযোগে পিচ তুলে ফেলে নতুন করে রাস্তা তৈরির কড়া নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারি সংস্থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *