Sudipta Banerjee Bakshi: I-Pac-এর ভাবনায় তৃণমূলের সমর্থনে ভিডিয়ো পোস্ট সুদীপ্তার, শাসকদলে যোগদান নিয়ে অভিনেত্রী হেসে বললেন... - Bengali News | Sudipta Banerjee Bakshi May Join in TMC Before Assembly Election West bengal - 24 Ghanta Bangla News
Home

Sudipta Banerjee Bakshi: I-Pac-এর ভাবনায় তৃণমূলের সমর্থনে ভিডিয়ো পোস্ট সুদীপ্তার, শাসকদলে যোগদান নিয়ে অভিনেত্রী হেসে বললেন… – Bengali News | Sudipta Banerjee Bakshi May Join in TMC Before Assembly Election West bengal

সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রীImage Credit: Facebook

কলকাতা: ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে তারকাদের যোগদান নতুন কোনও ঘটনা নয়। নির্বাচনের ঠিক আগে-আগে বহু তারকাদের যোগ দিতে দেখা যায় রাজনীতিতে। যেমন লোকসভা ভোটের আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রী যোগ দিয়েছিলেন তৃণমূলে। বর্তমানে তিনি সাংসদ। এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন মঞ্চে থাকতে দেখা যায় তবে নির্বাচনে তাঁরা লড়েন না। সেই রকমই একজন সুদীপ্তা বক্সী। ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুদীপ্তা। তবে বিধানসভা ভোটের আগে তিনি কি যোগ দিচ্ছেন তৃণমূলে? এই নিয়ে বাড়ছে জল্পনা।

এর আগে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের পাশে দেখা গিয়েছিল সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বক্সীকে। মুখ্য়মন্ত্রীর নির্দেশে প্রতিবাদে শহরে মেগা প্রতিবাদ মিছিল হয়। সেখানেও উপস্থিত থাকতে দেখা যায় সুদীপ্তা-সৌমিতৃষা কুণ্ডুদের মতো অভিনেত্রীদের। এমনকী, একুশে জুলাইয়ের মঞ্চেও থাকেন তাঁরা। তবে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেননি কেউই। তবে বর্তমানে সুদীপ্তার ক্ষেত্রে তৃণমূলের যোগদানের বিষয়টি নিয়ে আরও জল্পনা বেড়েছে। কারণ, রবিবার তিনি একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। যেখানে সরাসরি সরকারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে।

Tmc (49)

সংশ্লিষ্ট ভিডিয়োতে বাঙালি অস্মিতা নিয়ে সরব হয়েছেন সুদীপ্তা। যেখানে দেখা যাচ্ছে,একদল যুবক বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। আর প্রতিবাদ করছেন সুদীপ্তা নিজে। বর্তমানে ভোটের আগে শাসকদলের কাছে বড় হাতিয়ার হল বাংলা ও বাঙালি আবেগ। এই বাঙালি অস্মিতার ইস্যুকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল। সেখানে সুদীপ্তার এই ভিডিয়ো তাঁর যোগদানে জল্পনা যে আরও বাড়াল তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

সুদীপ্তা নিজে TV9 বাংলাকে কী বললেন?

অভিনেত্রী বলেন, “সম্পূর্ণ ভাবনা এবং ক্রিয়েটিভ আইপ‍্যাক-এর। তাঁদের থেকেই আমি প্রস্তাব পেয়েছি। এই সময়ে ঠিক যা ঘটছে, সেটাই বলা হয়েছে কনটেন্টে। আমার প্রয়োজনীয় মনে হয়েছে কনটেন্টটা। সেটা যাতে সব মানুষের কাছে পৌঁছে যায়, সেই চেষ্টাই করেছি। সম্প্রতি আর একজন সোশ‍্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও SIR নিয়ে এরকম একটা কনটেন্ট করেছেন।” তবে কি সুদীপ্তা বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন? অভিনেত্রী হেসে বললেন, “এই রে, আমি তো নিজেই কিছু জানি না এই ব‍্যাপারে। যখন জানতে পারব, অবশ‍্যই জানাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *