Katwa: কাটোয়া আজিমগঞ্জ ট্রেনে বিধ্বংসী আগুন লাগল - Bengali News | Katwa Azimgunj train coach suddenly caught on fire - 24 Ghanta Bangla News
Home

Katwa: কাটোয়া আজিমগঞ্জ ট্রেনে বিধ্বংসী আগুন লাগল – Bengali News | Katwa Azimgunj train coach suddenly caught on fire

Spread the love

সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড। স্টেশনে দাঁড়িয়ে ট্রেনে আগুন, চোখের সামনে দাউদাউ করে জ্বলে গেল আস্ত কামরা। বর্ধমানের কাটোয়া স্টেশনে এই ঘটনা ঘটেছে। দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল কাটোয়া-আজিমগঞ্জ ট্রেন। আচমকাই তাতে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত দমকল এসে আগুন নেভায়। জানা গিয়েছে, কাটোয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে গতকাল রাতে এসে দাঁড়ায় কাটোয়া-আদিমগঞ্জ ট্রেনটি। আজ সকাল ছয়টা পাঁচ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। আজ ভোর সাড়ে চারটে নাগাদ স্টেশনের যাত্রীরা দেখেন, ট্রেনে আগুন জ্বলছে। মাঝের একটি কামরা দাউদাউ করে জ্বলতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *