India vs Pakistan: কলম্বোয় ঈশান কোণে অন্ধকারে ডুবল পাকিস্তান - Bengali News | India beats Pakistan in the important group a match in colombo - 24 Ghanta Bangla News
Home

India vs Pakistan: কলম্বোয় ঈশান কোণে অন্ধকারে ডুবল পাকিস্তান – Bengali News | India beats Pakistan in the important group a match in colombo

India win over Pakistan by 61 runs.

কলম্বো: ভারত-পাক ম্যাচ এখন একেবারেই একপেশে। ২২ গজে বল গড়ানোর আগেই ম্যাচের ভবিষ্যৎ সবাই আন্দাজ করে ফেলতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এই ম্যাচ খেলতে নামার আগে কতই না ফাঁকা আওয়াজ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বসেই ক্রিকেটারদের লজ্জার হার পরখ করলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। আর আইসিসি প্রধান জয় শাহ গ্যালারিতে বসে গোটা ম্যাচ উপভোগ করলেন। যেন রেজাল্ট আগেভাগেই জানতেন। এশিয়া কাপে ৩-০ র পর বিশ্বকাপেও দস্যুদেশকে গুড়িয়ে দিলেন সূর্যকুমার যাদবরা। সামরিক শক্তিতে যেমন ভারতের কাছে খাবি খায় পাকিস্তান, বাইশ গজেও সেই একই ছবি। বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে জিতল ভারত।

টসের সময় করমর্দন করলেন না দুই দলের অধিনায়কই। এমনকি মুখ চাওয়া চাউইও বন্ধ। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। সঞ্জু স্যামসনের পরিবর্তে খেলেন অভিষেক শর্মা। শ্রীলঙ্কার টার্নিং উইকেটে অর্শদীপকে বসিয়ে কুলদীপকে খেলায় টিম ম্যানেজমেন্ট। তিন স্পিনারে দল সাজান গৌতম গম্ভীর।

সুস্থ হয়ে মাঠে ফিরলেও রান পেলেন না অভিষেক শর্মা। এদিনও কোনও রান না করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। পাক অধিনায়ক সালমান আঘার বলে শাহিদ আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে আউট হন অভিষেক (০)। শুরুতেই চাপে পড়ে যাওয়া দলের উপর কোনও প্রভাব ই ফেলতে দিলেন না ঈশান কিশান। একাই পাক বোলারদের উপর তাণ্ডব চালালেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। ৪০ বলে ৭৭ রানের ধুন্ধুমার ব্যাটিং। ইনিংসে সাজানো ৩টে ছয় আর ১০টা চার। তিলক বর্মা আর হার্দিক পান্ডিয়া পরপর আউট হতেই দলের রান রেট অনেকটা কমে যায়। শ্রীলঙ্কার স্লো টার্নিং উইকেটে দায়িত্বশীল ব্যাটিং করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ডেথ ওভারে উসমান তারিকের বলে আউট হন সূর্যকুমার যাদব। ২৯ বলে ৩২ রান করেন ভারত অধিনায়ক। শিবম দুবে ১৭ বলে ২৭ আর রিঙ্কু সিং ৪ বলে ১১ রান করেন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে ভারত।

রান তাড়া করতে নেমেই শুরুতেই শত্রুশিবিরকে একের পর এক ঝটকা দিতে থাকেন বুমরা-হার্দিকরা। প্রথম দুই ওভারেই তিন উইকেট হারায় পাকিস্তান। শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, অধিনায়ক সালমান আঘা একেবারেই ব্যর্থ। বাবর আজমকে ব্যক্তিগত ৫ রানে প্যাভিলিয়নে ফেরান অক্সর প্যাটেল। পাকিস্তানের উসমান খান প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ স্থায়ী হননি। অক্সর প্যাটেলের বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে স্টেপ আউট করতে গিয়েই বিপদে পড়েন। ৪৪ রান করেন উসমান। বাকি ব্যাটাররাও শুধু এলেন আর প্যাভিলিয়নে ফিরে গেলেন। ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, অক্সর প্যাটেল। ১১৪ রানে শেষ পাকিস্তানের ইনিংস।পাকিস্তানকে উড়িয়ে স্বস্তি নিয়েই দেশে ফেরার বিমান ধরবেন সূর্যকুমার, হার্দিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *