১০০ টাকা, ৫০০ টাকার নোটে বিরাট বদল! পুরনো নোটের কী হবে? – Bengali News | RBI Changes Note of 100 rs, 500 rs, What Will Happen to Old Notes
আপনার হাতে বা পকেটে যে নোট রয়েছে, তাতে হয়তো অনেকেই খেয়াল করেননি যে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ১০০ টাকা ও ৫০০ টাকার নোট বদলে গিয়েছে। কী সেই পরিবর্তন? নাহ, নোটবন্দি নয়। বরং জাল নোট রুখতে এবং নোটের আয়ু যাতে বেশি হয়, তার জন্যই ১০০ ও ৫০০ টাকার নোটে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, দৈনন্দিন লেনদেনে ১০০ ও ৫০০ টাকার নোটের ব্যবহার সবথেকে বেশি হয়। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, মহাত্মা গান্ধী সিরিজের এই নোটের মেয়াদ আরও বাড়াতে ও জালিয়াতি রুখতে নোট ছাপাই আরও নিখুঁত করা হয়েছে। স্পষ্ট করা হয়েছে ওয়াটারমার্ক অথেনটিকেশন। ১০০ টাকার নোটে মাইক্রো লেটারিং আরও স্পষ্ট করা হয়েছে।