Road Accident: মত্ত অবস্থায় হু হু করে ছোটাচ্ছিল গাড়ি, ইকো পার্কের সামনে উল্টে গেল গাড়ি! আশঙ্কাজনক ভিতরে থাকা ৩ জনই - Bengali News | Road Accident: Speeding Car Turn Turtle After Hitting Divider in NewTown Eco Park, Driver Was Drunk - 24 Ghanta Bangla News
Home

Road Accident: মত্ত অবস্থায় হু হু করে ছোটাচ্ছিল গাড়ি, ইকো পার্কের সামনে উল্টে গেল গাড়ি! আশঙ্কাজনক ভিতরে থাকা ৩ জনই – Bengali News | Road Accident: Speeding Car Turn Turtle After Hitting Divider in NewTown Eco Park, Driver Was Drunk

Spread the love

দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি।Image Credit: TV9 বাংলা

কলকাতা: বেপরোয়া গতির মাশুল। সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। একের পর এক ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তায় উল্টে পড়ে থাকতে দেখা যায় গাড়িটিকে। বেশ কিছুটা দুমড়ে গিয়েছে গাড়িটি।

আজ, ১৪ ফেব্রুয়ারির সকালে নিউটাউনে দুর্ঘটনা ঘটে। নিউটাউনের ইকো পার্কের দুই নম্বর গেটের কাছে প্রথমে গাড়িটি বাসস্টপে ধাক্কা মারে। জানা গিয়েছে, তারপর  ইকো পার্ক ১ নম্বর গেট থেকে এগিয়ে পরের যে সিগন্যালটি পড়ে, সেখানে দুর্ঘটনা কবলে পড়ে গাড়িটি। এবার ডিভাইডারে ধাক্কা লেগে সম্পূর্ণ উল্টো যায় গাড়িটি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানা পুলিশ। উদ্ধার করে গাড়িটিকে। গাড়িতে থাকা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গাড়িতে যে তিনজন ছিলেন, তাদের মধ্যে একজন মদ্যপ অবস্থায় ছিলেন। তিনিই গাড়ি চালাচ্ছিলেন। মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা। দ্রুতগতিতে এসে, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তারপরই গাড়িটি উল্টে যায়। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *