Nabanna: লক্ষ্মীর ভান্ডার-যুবসাথীর মতো একাধিক প্রকল্পের ক্যাম্প বসছে রবিবার, কতদিন চলবে? কী কী নথি আনতে হবে? জানুন সব - Bengali News | Nabanna: Chief Secretary Nandini chakraborty doing a meeting With DM in Nabanna Kolkata - 24 Ghanta Bangla News
Home

Nabanna: লক্ষ্মীর ভান্ডার-যুবসাথীর মতো একাধিক প্রকল্পের ক্যাম্প বসছে রবিবার, কতদিন চলবে? কী কী নথি আনতে হবে? জানুন সব – Bengali News | Nabanna: Chief Secretary Nandini chakraborty doing a meeting With DM in Nabanna Kolkata

নন্দিনী চক্রবর্তী, মুখ্যসচিবImage Credit: TV9 Bangla

কলকাতা: ‘যুবসাথী’ প্রকল্পে রবিবার থেকে শুরু হচ্ছে ক্যাম্প। তার আগে জরুরি বৈঠকে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। ছুটির দিনে সব ডিএমদের নিয়ে বৈঠক করেছেন নন্দিনী। ১ এপ্রিল থেকে চালু হবে ‘যুবসাথী’। তারই বাস্তবায়ণ নিয়ে প্রস্তুতি বৈঠকে আলোচনা রয়েছে। মূলত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় ‘স্বনির্ভর বাংলা’ ক্যাম্প নিয়ে মুখ‍্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে জেলাশাসকদের বৈঠক করেছেন। ‘যুব সাথী’, ভূমিহীন ক্ষেত মজদুর, অন্যান্য কৃষক ও লক্ষী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য এই ক্যাম্প।

ক্যাম্পের সময় সূচি
তারিখ: ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত
স্থান: রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র
সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা
ছুটির দিনে ক্যাম্প বন্ধ থাকবে

কোথায় কোথায় ক্যাম্প করা হবে?
বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস ছাড়া যে সব জায়গায় ফুট ফল বেশি সেখানে এই ক্যাম্পগুলি করা হবে।

ক্যাম্পের ধরন কেমন হবে?
‘দুয়ারে সরকার’ আদলে ক্যাম্প আয়োজন করা হবে।
প্রতিটি ক্যাম্পে ৪টি দফতরের আধিকারিক উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট দফতরগুলি হল:
যুব কল্যাণ দফতর
কৃষি দফতর
বিদ্যুৎ দফতর
নারী ও শিশু কল্যাণ দফতর

কারা আবেদন করতে পারবেন?
•যুব সাথী প্রকল্পের আবেদনকারী
•লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা
•ভূমিহীন ক্ষেত মজদুর
•কৃষকরা

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করতে সঙ্গে আনতে হবে—
•আধার কার্ড
•জাতিগত শংসাপত্র
• ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাস বইয়ের প্রথম পাতার জেরক্স
•মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স
•২ কপি পাসপোর্ট সাইজ ছবি

প্রশাসনিক নির্দেশ
•আবেদনপত্র গ্রহণ করে নির্দিষ্ট ওয়েবসাইটে তথ্য আপলোড করতে হবে।
•নথিপত্র সঠিকভাবে যাচাই করার পরেই গ্রহণ করতে হবে।
•সকল আধিকারিককে সকাল ১০টার আগেই উপস্থিত থাকতে হবে।
•নিরাপত্তার প্রয়োজন হলে স্থানীয় থানার সাহায্য নিতে বলা হয়েছে।

অতিরিক্ত ঘোষণা
১ এপ্রিল থেকে যুব সাথী, ভূমিহীন ক্ষেত মজদুর ও কৃষকদের জন্য সেচের জলের নির্ধারিত জলকর সম্পূর্ণ মকুব করার ঘোষণা আগেই করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *