Weather Latest Update: এবার বেড়ে যাবে রাতের তাপমাত্রাও, রবিবার থেকেই কি শুরু গরমের ব্যাটিং? আপডেট দিয়ে দিল আবহাওয়া অফিস – Bengali News | Temperatures increase in west bengal kolkata from sunday 12 feb
কী বলছে আবহাওয়া অফিস?Image Credit: Rahul Sadhukhan/Pacific Press/LightRocket via Getty Images
কলকাতা: মাঝে একটু ঠান্ডা পড়েছিল বটে। তবে ধীরে-ধীরে সেই ঠান্ডার তেজ অনেকটাই কমে গিয়েছে। রাতের দিকে হালকা একটা শীত-শীত ভাব থাকলেও, সকালে নেই। বাড়ছে তাপমাত্রা। সপ্তাহের শেষে এই তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। রবিবারে মধ্যে দিনের বেলায় শীত কার্যত উধাও হবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্চা রয়েছে। তা সরে যাচ্ছে। তবে, শুক্রবার ও এবং সোমবার ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। আবহাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। তবে, উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশা বেশি থাকবে সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কেমন থাকবে?
আবহাওয়া অফিস বলছে, এতদিন রাতের তাপমাত্রা কম ছিল। তবে এবার রাতের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। শীতের আমেজ ক্রমশ কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রী মত নিচে রয়েছে বিভিন্ন জেলাতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা। পরবর্তী তিন দিনে দু-ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত থাকছে না। সব জেলার ই বেশ কিছু এলাকায় হালকা/মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং,জলপাইগুড়ি,উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলায় কুয়াশা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন।
দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। তবে কালিম্পংয়ে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মালদহের মতো ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
কলকাতার তাপমাত্রা কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। শীতের আমেজ ক্রমশ কমছে। আজও ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৮২ শতাংশ।