SIR: ‘এত চেকিং কীসের?’, চোখ রাঙাচ্ছেন প্রধান! চিঠি দিলেন মাইক্রোঅবজারভাররা - 24 Ghanta Bangla News
Home

SIR: ‘এত চেকিং কীসের?’, চোখ রাঙাচ্ছেন প্রধান! চিঠি দিলেন মাইক্রোঅবজারভাররা

Spread the love

SIR: ‘এত চেকিং কীসের?’, চোখ রাঙাচ্ছেন প্রধান! চিঠি দিলেন মাইক্রোঅবজারভাররা

কলকাতা: শীর্ষ আদালতের নির্দেশের পরেও হুমকি মাইক্রোঅবসার্ভারদের। বিডিও অফিসে ডেকে নিয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল জেলার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ‘এত চেকিং কীসের? পাস করিয়ে দিন’, হুমকি দিচ্ছেন পঞ্চায়েত প্রধান শাহজাহান মোল্লা! এমনই অভিযোগ উঠেছে বারুইপুরে।

এখানেই শেষ নয়, বারুইপুরের এসডিও হোয়াটসঅ্যাপ মেসেজেও একই ধরনের বার্তা দিয়েছেন। লিখেছেন এলডি কেস নিয়ে বেশি নজরদারি না করে পাস করিয়ে দেওয়া উচিত। ভাঙড়ের বিডিও বাদ যাননি। বৈঠক ডেকে হুমকি দিচ্ছেন মাইক্রো অবজার্ভারদের। রিভিউ কেস হলে এমও-দের পরে দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে ভাঙড়ে।

কমিশন সূত্রে খবর, বেশ কিছু মাইক্রো অবজার্ভাররা চিঠি লিখেছেন রোল অবজার্ভারদের কাছে। উল্লেখ করা হয়েছে যে যে অসঙ্গতির কথা উল্লেখ করা হয়েছিল, ঠিক সেগুলোই উল্লেখ করেছেন শাহজাহান। প্রশ্ন উঠেছে, কীভাবে জানলেন তিনি? মাইক্রো অবজার্ভারদের চিঠি পেয়ে খতিয়ে দেখছে সিইও অফিস। পঞ্চায়েত প্রধান শাহজাহান মোল্লার এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *