Bangladesh Election 2026 Voting Live: হাসিনা-খালেদাকে ছাড়া প্রথম নির্বাচন বাংলাদেশে, আগের রাত থেকেই অশান্তি শুরু - Bengali News | Bangladesh General Election 2026 Live Voting Updates from polling booths in 300 constituencies BNP, GOP, NCP parties updates in Bengali - 24 Ghanta Bangla News
Home

Bangladesh Election 2026 Voting Live: হাসিনা-খালেদাকে ছাড়া প্রথম নির্বাচন বাংলাদেশে, আগের রাত থেকেই অশান্তি শুরু – Bengali News | Bangladesh General Election 2026 Live Voting Updates from polling booths in 300 constituencies BNP, GOP, NCP parties updates in Bengali

Spread the love

দীর্ঘ অপেক্ষার অবসান। আজ, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। ২০২৪ সালের অগস্ট মাসে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশ শাসনের ভার ছিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপরে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইসঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও হবে। নিজেদের মত দান করবেন ১২ কোটিরও বেশি মানুষ।

বাংলাদেশে মোট ৩০০ আসনে নির্বাচন। তবে নির্বাচনের কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে আজ। মোট ৫০টি রাজনৈতিক দল লড়ছে।  নির্দল প্রার্থীদের মিলিয়ে মোট ১৭৫৫জন প্রার্থী লড়ছেন।  নির্বাচনের জন্য দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না শেখ হাসিনার আওয়ামী লীগ। ভোটে প্রধান লড়াই হবে দ্বি-মুখী, বিএনপি বনাম জামায়াত-এনসিপি জোটের। ভোটের যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *