Howrah: বহুতল থেকে নিচে পড়ল লোহার ভারী রড, হাওড়ায় মৃত ২ - Bengali News | Two died after heavy iron rod fallen from building in Howrah - 24 Ghanta Bangla News
Home

Howrah: বহুতল থেকে নিচে পড়ল লোহার ভারী রড, হাওড়ায় মৃত ২ – Bengali News | Two died after heavy iron rod fallen from building in Howrah

Spread the love

বহুতল থেকে লোহার রড পড়ে মৃত্যু হল ২ জনেরImage Credit: TV9 Bangla

হাওড়া: মর্মান্তিক। বহুতল থেকে ভারী লোহার রড নিচে পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া পৌরনিগম সংলগ্ন একটি বহুতলে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। ঘটনা খতিয়ে দেখছে তারা।

জানা গিয়েছে, হাওড়া পৌরনিগমের নিকটবর্তী ট্রেড সেন্টারের সিঁড়ি ঘরে রডের ঢালাইয়ের কাজ চলছিল সকাল থেকে। ঢালাইয়ের সময় আচমকা একটি ভারী লোহার রড নিচে পড়ে যায়। সেইসময় ওই বহুতলের নিচে কয়েকজন ছিলেন। দু’জনের উপর ভারী রডটি পড়ে। তাতেই তাঁদের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ট্রেড সেন্টারে ব্যবসায়ীদের অনেকে নিজেদের সামগ্রী রাখেন। এদিন হাওড়ার মঙ্গলাহাটের বাজার বসেছিল। একজন টুপি ব্যবসায়ী তাঁর এক কর্মচারীকে নিয়ে সামগ্রী নিতে ওই বহুতলের নিচে এসেছিলেন। তখনই তাঁদের উপর পড়ে ভারী রডটি। গুরুতর জখম হন তাঁরা। দু’জনকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Howrah Accident Two Died

লোহার রড পড়ে মৃত্যু হয়েছে ২ জনেরদুর্ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে আসে হাওড়া থানার পুলিশ। ওই বহুতলের ছাদে গিয়ে দেখা যায়, চারিদিকে ছড়ানো রয়েছে লোহার রড-সহ অন্য সামগ্রী। কীভাবে লোহার রডটি নিচে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *