সই করল না চিঠিতে, কংগ্রেসের সঙ্গে কেন নেই তৃণমূল? – Bengali News | TMC not with Congress in no confidence motion against speaker
শাসকদলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন স্পিকার ওম বিড়লা, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কংগ্রেসের এই সিদ্ধান্তে বেশ কয়েকটি দল সঙ্গে থাকলেও নেই তৃণমূল? রাহুল গান্ধীদের ওই প্রস্তাবে সমাজবাদী পার্টি, ডিএমকের মতো ইন্ডিয়া জোটের দলগুলি সমর্থন জানালেও, তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। কেন এই অনাস্থা প্রস্তাবে তৃণমূল থাকল না, তা নিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অনাস্থা আনতে তাঁদের কোনও আপত্তি নেই। তবে তাঁরা চেয়েছিলেন প্রথমে একটা চিঠি পাঠাতে। তারপর কয়েকদিন সময় দিতে। দেখতে চেয়েছিলেন চিঠির ভিত্তিতে স্পিকার কোনও ব্যবস্থা নিচ্ছে কি না।