West Bengal News Today Highlight: রাজ্য জুড়ে ২০ টি জায়গায় ইনকাম ট্যাক্সের অভিযান, আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি – Bengali News | Breaking news in bengali live updates on sir in west bengal kolkata weather politics mamata banerjee assembly latest news on february 9
কলকাতা: আজ, বাংলা তো বটেই, দেশ জুড়ে ফের নজর সুপ্রিম কোর্টে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। গত শুনানিতেই সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মুখ্য়মন্ত্রী। আজ যদিও তিনি শুনানিতে এজলাসে থাকবেন না। তবে এদিন সুপ্রিম কোর্ট কমিশনকে কী নির্দেশ দেয়, সেটাই দেখার। পাশাপাশি সোমবার ফের রাজ্য জুড়ে কেন্দ্রীয় এজেন্সির অভিযান। আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্য জুড়ে অ্যাকশন মোডে ইনকাম আধিকারিকরা। নিউটাউনের ইকো স্পেশ, পার্কস্ট্রিট-সহ ২০ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। রাজ্য সমস্ত খবর দেখুন এক নজরে…