SIR in Bengal: দিল্লি উড়ে গেলেন CEO মনোজ আগরওয়াল, মঙ্গলেই কমিশনের সঙ্গে বৈঠকে বড় সিদ্ধান্ত? - Bengali News | CEO of West Bengal Manoj Kumar Agarwal is going to Delhi to meet Election Commission of India - 24 Ghanta Bangla News
Home

SIR in Bengal: দিল্লি উড়ে গেলেন CEO মনোজ আগরওয়াল, মঙ্গলেই কমিশনের সঙ্গে বৈঠকে বড় সিদ্ধান্ত? – Bengali News | CEO of West Bengal Manoj Kumar Agarwal is going to Delhi to meet Election Commission of India

Spread the love

কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের জন্য দিল্লি গেলেন সিইও মনোজ কুমার আগরওয়ালImage Credit: TV9 Bangla

কলকাতা: বাংলায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের পর সোমবার রাতেই দিল্লি রওনা দিলেন রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে আলোচনা হতে পারে। তেমনই বাংলায় বিধানসভা নির্বাচন নিয়েও রাজ্যের সিইও-র সঙ্গে আলোচনা করতে পারে কমিশনের ফুল বেঞ্চ।

এসআইআর নিয়ে মামলার শুনানিতে সোমবার একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু, এদিন ১৪ ফেব্রুয়ারির পর সাত দিন স্ক্রুটিনির জন্য সময় বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব নয়। ২১ তারিখ পর্যন্ত স্ক্রুটিনির সময় দিয়েছে শীর্ষ আদালত। সেক্ষেত্রে ২১ ফেব্রুয়ারির পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব। কিন্তু, কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে?

এদিন রাতে দিল্লি উড়ে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশের সময় নিয়ে প্রশ্নের মুখে পড়েন সিইও মনোজ আগরওয়াল। ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কি সম্ভব? এই প্রশ্নের উত্তরে দৃঢ়তার সঙ্গে সিইও পাল্টা বলেন, “কেন সম্ভব হবে না? কাজ চলছে। মাইক্রো অবজার্ভাররা সাহায্য করবেন।” তিনি বুঝিয়ে দিলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে তৎপর সিইও দফতর।

শুধু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশই নয়, বাংলায় বিধানসভা নির্বাচনও রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হলে নির্বাচনের নির্ঘণ্টও ঘোষণা করা যাচ্ছে না। জানা গিয়েছে, এসব নিয়ে কমিশনের সঙ্গে আলোচনার জন্যই এদিন দিল্লি রওনা দিলেন মনোজ আগরওয়াল। মঙ্গলবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা। আর এই বৈঠকে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি না, সেটাই দেখার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *