HS Student Beaten: উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের! – Bengali News | TMC MLA Beats School Students for not Clearing Road in Nadia
বিধায়ক বলে কি যা ইচ্ছে করতে পারেন? বিধায়কের গাড়ি যাচ্ছিল, সামনে ছিল একদল উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী। হর্ন দেওয়ার পরও তারা পথ ছাড়েনি, সেই রাগে পড়ুয়াদের পেটালেন তৃণমূল নেতা! নদিয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পেটালেন করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। বিষয়টি এলাকায় চাউর হতেই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বিধায়কের বাড়ির সামনে জড়ো হন, বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও পড়ুয়াদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। পাল্টা এই বিষয়ে রাজনৈতিক ষড়যন্ত্রেরই অজুহাত খাড়া করেছেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি ষড়যন্ত্র করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।