Bomb Threat in Schools: লরেটো থেকে কেমব্রিজ, সপ্তাহের প্রথম দিনেই ৯টি স্কুল বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি, বের করা হচ্ছে পড়ুয়াদের - Bengali News | Bomb Threat in Schools: 9 Schools Receive Bomb Threat in Delhi, Students Evacuated from Schools - 24 Ghanta Bangla News
Home

Bomb Threat in Schools: লরেটো থেকে কেমব্রিজ, সপ্তাহের প্রথম দিনেই ৯টি স্কুল বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি, বের করা হচ্ছে পড়ুয়াদের – Bengali News | Bomb Threat in Schools: 9 Schools Receive Bomb Threat in Delhi, Students Evacuated from Schools

Spread the love

নয়া দিল্লি: একাধিক স্কুলে বোমাতঙ্ক। সপ্তাহের প্রথম দিনেই একাধিক স্কুল বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি এল। খবর পেয়েই সঙ্গে সঙ্গে স্কুলগুলিতে ছোটে পুলিশ ও দমকল বাহিনী। ছুটে আসে বম্ব স্কোয়াডও। ঠিক কী হল আজ সকালে?

আজ, ৯ ফেব্রুয়ারি সকালে দিল্লির নয়টি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। দিল্লির দমকল বাহিনী সূত্রে খবর, সকাল সাড়ে আটটা নাগাদ প্রথম ফোন আসে। দিল্লির নামকরা নয়টি স্কুল, যার মধ্যে লরেটো কনভেন্ট স্কুল (দিল্লি ক্যান্টনমেন্ট), কেমব্রিজ স্কুল (দক্ষিণ দিল্লি), ভেঙ্কটেশ্বর স্কুল (উত্তর-পশ্চিম দিল্লি), সিএম স্কুল (রোহিণী), বাল ভারতী স্কুল (রোহিণী), কেমব্রিজ স্কুল (দক্ষিণ দিল্লি), ডিটিএ স্কুল, দ্য ইন্ডিয়ান স্কুলে উড়ো হুমকি আসে।

ইমেইল মারফত এই হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ইমেইলগুলিতে উসকানিমূলক ও উদ্বেগজনক বার্তা লেখা ছিল। ইমেইলে বলা হয়েছে, “দিল্লি খালিস্তান হয়ে যাবে। পঞ্জাব খালিস্তান”। ইমেইলে আফজল গুরুর নামও উল্লেখ করা হয়েছে।

তবে শুধু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকিই দেওয়া হয়নি, সংসদেও হামলার হুমকি দেওয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি সংসদে দুপুর ১ টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে বলেই হুমকি দেওয়া হয়েছে উড়ো ইমেইলে।

এদিকে, উড়ো ফোন আসতেই স্কুলগুলিতে আতঙ্ক ছড়ায়। অভিভাবকরা ছুটে আসেন। স্কুলগুলি দ্রুত ফাঁকা করা হয়। ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে স্কুলগুলিতে। বম্ব স্কোয়াডও তল্লাশি করছে। এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *