Akhtar Ali: আসবে বলেও এলেন না! আবার আত্মসমর্পণ এড়ালেন সন্দীপকে কাঠগড়ায় তোলা আখতার - Bengali News | Financial Irregularities in RG Kar: Akhtar Ali Fails to Appear in Court - 24 Ghanta Bangla News
Home

Akhtar Ali: আসবে বলেও এলেন না! আবার আত্মসমর্পণ এড়ালেন সন্দীপকে কাঠগড়ায় তোলা আখতার – Bengali News | Financial Irregularities in RG Kar: Akhtar Ali Fails to Appear in Court

Spread the love

আত্মসমর্পণ এড়ালেন আখতার আলিImage Credit: নিজস্ব চিত্র

কলকাতা: আদালতে আজও দেখা মিলল না আখতার আলির। আরজি কর দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। হাজিরা দেননি তিনি, এই অভিযোগেই গ্রেফতারির নির্দেশ দেন বিচারক। যদিও এই পরোয়ানা জারির ২৪ ঘণ্টা পরেই আদালতে চলে আসেন তিনি। কিন্তু তারপরও আত্মসমর্পণের আবেদন জমা দিতে পারেননি আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্য়াল)।

আইনজীবী না-থাকায় শনিবার বিচারকের কাছে আবেদন জমা দিতে পারেন না তিনি। ফিরে যান। কিন্তু তার আগে জানিয়ে যান, সোমবার আবারও আদালতে আসবেন। কিন্তু ফের প্রতিশ্রুতি-ভঙ্গ। আসার দাবি করেও এলেন না আখতার। সোমবার নির্ধারিত সময় বেলা ১১টা বেজে পার হয়ে গেলেও তাঁর দেখা মেলেনি। এদিকে আখতারের অপেক্ষায় আদালত চত্বরেই দাঁড়িয়ে থাকেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার থেকে আইনজীবীরা। শুধু দেখা নেই অভিযুক্ত আখতারের।

উল্লেখ্য, আরজি করে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের সময় উঠে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই সময় ওই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি-সহ নানাবিধ অভিযোগ করেন তৎকালীন ডেপুটি সুপার আখতার আলি। উচ্চ আদালতে মামলাও হয়।

কিন্তু তদন্ত এগোতেই দেখা যায়, মামলা করা আখতার নিজেও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আদালতে। কিন্তু একাধিকবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজিরা দেননি আখতার আলি। এই আবহেই অসুস্থতাকে ঢাল করে কলকাতা হাইকোর্টের আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন আখতার। এবার সেই আখতারের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। কিন্তু তখনও তিনি বেপাত্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *