ভাটপাড়ায় দেওয়াল লেখায় বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতিকে বেধড়ক মারধর - Bengali News | Former BJP mandal president severely beaten up for writing on a wall in Bhatpara - 24 Ghanta Bangla News
Home

ভাটপাড়ায় দেওয়াল লেখায় বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতিকে বেধড়ক মারধর – Bengali News | Former BJP mandal president severely beaten up for writing on a wall in Bhatpara

Spread the love

উত্তর ২৪ পরগনা:  বিজেপির দেওয়াল লেখার জন্য ভাটপাড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি কপিল মনি সাউকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপির কর্মীর অবস্থা আশঙ্কাজনক। বিজেপির দেওয়াল লিখে বাড়ি ফিরেছিলেন কপিল মনি । দুষ্কৃতীরা তার বাড়ি গিয়ে তাঁকে ডাকে,  বেরিয়ে আসতেই বাড়ির সামনে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। আহতকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জগদ্দল থানায় অভিযোগ দায়ের। যদিও তৃণমূলের দাবি, এমন কোনও ঘটনায় ঘটেনি। নিজেদের মধ্যে ঝামেলা সেটাই তৃণমূল বলে চালাতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *