দু'খানা UAN আছে আপনার? PF-র টাকা নির্ঝঞ্ঝাটে পেতে এখনই করুন এই কাজ - Bengali News | EPFO: Do You Have Multiple UAN? How to Merge 2 UAN into One, Know Step by Step Process - 24 Ghanta Bangla News
Home

দু’খানা UAN আছে আপনার? PF-র টাকা নির্ঝঞ্ঝাটে পেতে এখনই করুন এই কাজ – Bengali News | EPFO: Do You Have Multiple UAN? How to Merge 2 UAN into One, Know Step by Step Process

Spread the love

নয়া দিল্লি: চাকরিজীবীদের জন্য প্রভিডেন্ট ফান্ড কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার দরকার রাখে না। অনেকেই বছরের পর বছর ধরে এক অফিসে চাকরি করেন, কেউ আবার কয়েক বছরের মধ্যেই চাকরি বদল করেন। এবার যারা চাকরি করেন, তাদের ইতিমধ্য়েই পিএফ অ্যাকাউন্ট (PF Account) রয়েছে। অনেক সময় এমন হয় যে চাকরি বদলের পর নতুন ইউএএন (UAN) তৈরি হয়ে যায়। একাধিক পিএফ অ্যাকাউন্ট থাকলে কিন্তু সমস্যা, এতে পিএফের টাকা পেতে বা টাকা তুলতে সমস্যা হতে পারে।

মূলত পুরনো ইউএএন নতুন অফিসে না দেওয়ার কারণে একাধিক ইউএএন তৈরি হয়ে যায়। ইপিএফও-র নিয়মে স্পষ্ট বলা হয়েছে, “ওয়ান মেম্বার, ওয়ান ইউএএন”। সম্পূর্ণ কেরিয়ারে একটিই ইউএএন থাকা উচিত। তবে সিস্টেমের সমস্যার কারণে বা কর্মীদের ভুলে অনেকেরই একাধিক সক্রিয় ইউএএন তৈরি হয়ে যায়। তবে আপনি চাইলেই এই ইউএএন ট্রান্সফার করে একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন। এর জন্য কোনও ঝামেলাও পোহাতে হবে না। অনলাইনেই সম্পূর্ণ প্রক্রিয়াটি করা সম্ভব।

কীভাবে একাধিক ইউএএন মার্জ বা একত্রীকরণ করবেন?

  • এর জন্য প্রথমে unifiedportal-mem.epfindia.gov.in -এ যান এবং ইউএএন ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
  • এবার অনলাইন সার্ভিস অপশনে গিয়ে ‘ওয়ান মেম্বার-ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।
  • এবার নিজের ব্যক্তিগত তথ্য যাচাই করে নিন। কেওয়াইসি তথ্য ঠিক আছে কি না, সেটা দেখে নিন।
  • এরপরে আপনার বর্তমান সংস্থা অর্থাৎ কারেন্ট এমপ্লয়ার সিলেক্ট করুন। এতে প্রক্রিয়া দ্রুত হয়।
  • এবার পুরনো পিএফ মেম্বার আইডি  বা ইউএএন সিলেক্ট করুন।
  • আপনার রেজিস্টার নম্বরে ওটিপি আসবে।
  • ওই ওটিপি দেওয়ার পর ডিক্লেরেশন অ্যাকসেপ্ট করুন এবং রিকোয়েস্ট সাবমিট করুন।
  • এবার আবেদন সাবমিট হওয়ার পর আপনি যে সংস্থায় কাজ করেন, তারা আপনার তথ্য ভেরিফাই করে অ্যাপ্রুভাল দেবে। এরপরই আপনার পুরনো ইউএএন সক্রিয় ইউএএনের সঙ্গে মার্জ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *