Propose Day Gift Ideas: প্রোপোজ ডে তে প্রিয়জনকে উপহার দিতে চান? রইল টিপস – Bengali News | Valentine’s Week 2026 Propose Day Gift ideas for your loved
ভালোবাসার সপ্তাহ মানেই প্রেমিক-প্রেমিকাদের মনে খুশির আমেজ। কেউ করেন সম্পর্কের উদযাপন। কেউ আবার পছন্দের মানুষকে মনের কথা জানানোর জন্য এই বিশেষ সপ্তাহের অপেক্ষায় রয়েছেন। আর সেই মনের কথা জানানোর আদর্শ দিন প্রপোজ ডে। এই দিনটি শুধু উপহার দেওয়ার নয়, বরং নিজের মনের কথা সাহস করে প্রকাশ করার দিন। এক কথায়, এটি ভালোবাসাকে নতুন নাম দেওয়ার দিন।
ভালোবাসার মানুষকে মনের কথা জানানোর জন্য কী কী উপহার দেবেন?
সম্পর্কের সূচনায় হোক বা ভালোবাসা প্রকাশে একটি ছোট রিং, লকেট বা ব্রেসলেট হতে পারে পারফেক্ট প্রপোজ ডে গিফট।
ডিজিটাল যুগেও হাতে লেখা একটি চিঠির আবেদন আলাদা। নিজের অনুভূতি, আশা মনের কথা লিখে একটা চিঠি নিজের হাতে সাজিয়ে উপহার দিতে পারেন নিজের ভালোবাসার মানুষকে।
ভালোবাসার বই উপহার দিতে পারেন কাছের মানুষকে। যাতে বইয়ের প্রতিটা পাতায় খুঁজে পায় আপনাকে।
নিজেদের ভালোবাসার মুহূর্ত ফ্রেম বন্দি বা অ্যালবাম বন্দি করে উপহার দেওয়া হতে পারে আপনাদের বিশেষ দিনের বিশেষ উপহার। অ্যালবাম দিলে কাষ্টমাইজ অ্যালবাম দিন, প্রতিটি ছবির নিচে সেই ছবির গল্প লিখে দিন
পছন্দের মানুষকে তাঁর প্রিয় জায়গায় নিয়ে যেতে পারেন, সেখানেই জানাতে পারেন আপনার মনের কথা।একটা ছোট্ট সারপ্রাইজ দিনটিকে আরও বিশেষ করে তুলবে।
ভালোবাসার মানুষকে দিতে পারেন কাষ্টমাইজ ক্যালেন্ডার।যেখানে আপনাদের প্রতিটা বিশেষ দিন হাইলাইট করা থাকবে।
যাঁরা দূরে আছেন, ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে পারছেন না তারা নিজের অনুভূতি ছোট্ট ভিডিয়োর মাধ্যমে জানাতে পারেন। উপহার দিতে পারেন আপনাদের পছন্দের প্লে লিস্ট।
যদি বিবাহিত হন তাহলে সুন্দর করে সাজিয়ে ফেলুন ঘর। ভালোবাসার মানুষকে রান্না করে খাওয়াতে পারেন তাঁর পছন্দের খাবার। বাড়িতেই সেরে ফেলতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার। আর তখনই জানিয়ে দিন আপনার মনের কথা। আজও কতটা ভালোবাসেন নিজের জীবনসঙ্গীকে।