BJP: ভোটের আগে এবার বাড়ি বাড়ি ঘুরবে BJP, এবার কোন স্ট্র্যাটেজি নিচ্ছে পদ্ম শিবির? - 24 Ghanta Bangla News
Home

BJP: ভোটের আগে এবার বাড়ি বাড়ি ঘুরবে BJP, এবার কোন স্ট্র্যাটেজি নিচ্ছে পদ্ম শিবির?

BJP: ভোটের আগে এবার বাড়ি বাড়ি ঘুরবে BJP, এবার কোন স্ট্র্যাটেজি নিচ্ছে পদ্ম শিবির?

কলকাতা: বঙ্গযুদ্ধে ইস্তেহার প্রকাশের আগে জনতার মন বুঝতে চাইছে বিজেপি। বিধানসভা ভিত্তিক এলাকায় ঘুরবে বিজেপির গাড়ি। কী চাহিদা রয়েছে তা বিজেপির গাড়িতেই জানাতে পারবেন স্থানীয় বাসিন্দারা। আইন-শৃঙ্খলা থেকে চাকরি-শিল্প, নিজেদের চাহিদা সবই জানানো যাবে। নির্বাচনী সংকল্পপত্র বের করার আগে বিজেপির তরফ থেকে জনমত বোঝার জন্য এই সমীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে। তবে পাল্টা খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলছেন, বাংলার রাজনীতি ওরা বোঝে না, বাংলার মানুষকে ওরা বোঝে না তাই ইস্তেহার প্রকাশের আগে বাংলার মানুষের মতামত সংগ্রহ করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *