West Bengal News Today Live: সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী, আজ ফের স্বাস্থ্য ভবন অভিযান আশাকর্মীদের – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on February 6
গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত বাসন্তীImage Credit: TV9 Bangla
LIVE NEWS & UPDATES
-
06 Feb 2026 09:58 AM (IST)
Basanti: সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী, কাঠগড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী

- দক্ষিণ ২৪ পরগনায় বাসন্তীতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
- বৃহস্পতিবার তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষ জড়ায় বলে অভিযোগ।
- ইটবৃষ্টিতে জখম হন দুই পক্ষের কমপক্ষে ২০ জন।
- পুলিশের সামনেই ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়।
- আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতেই আনা হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। বাড়ছে রাজনৈতিক তরজা। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এর মধ্য়ে বৃহস্পতিবার রাজ্যে বাজেটে একাধিক ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ‘জনমুখী’ রাজ্য বাজেট নিয়ে শুক্রবার জেলায় জেলায় প্রচারে নামছে তৃণমূল। এদিন আবার আশাকর্মীদের ফের স্বাস্থ্য ভবন অভিযান। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
Published On – Feb 06,2026 9:50 AM