১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা - Bengali News | Why ASHA workers agitate? explains ASA workers organization leader - 24 Ghanta Bangla News
Home

১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা – Bengali News | Why ASHA workers agitate? explains ASA workers organization leader

Spread the love

আশা কর্মীদের ১০০০ টাকা ভাতা বৃদ্ধি। ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। তারপরও শুক্রবার স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন আশা কর্মীরা। কেন? তার কারণ ব্যাখ্যা করলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদিকা ইসমত আরা খাতুন। তিনি বললেন, ১৫ হাজার টাকা চাওয়া বাড়তি চাওয়া নয়। ১ হাজার টাকা দেওয়াটা বাঁ হাতে ছুড়ে দেওয়া। তিনি বলেন, “এটা সম্মানজনক নয়। আশাকর্মীরা এতে ক্ষুব্ধ। মাতৃত্বকালীন ছুটি আমাদের আন্দোলনের ফলাফল। আমরা কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করলাম, এমন কোনও সিদ্ধান্ত এখনই নিচ্ছি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *