DA case: আর কিছুক্ষণ! তারপরই DA মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট - Bengali News | Supreme court give order on DA Case - 24 Ghanta Bangla News
Home

DA case: আর কিছুক্ষণ! তারপরই DA মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট – Bengali News | Supreme court give order on DA Case

Spread the love

নয়া দিল্লি: শুনানি হয়ে গিয়েছিল সেপ্টেম্বরে। তবে রায় বেরোয়নি। রায় স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। অবশেষে আজ হবে ডিএ (DA) মামলার রায় ঘোষণা। রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সময় দেওয়া হয়েছিল ছয় সপ্তাহ। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই বকেয়া টাকা দিতে পারেনি রাজ্য। আরও ছ’মাস সময় চেয়েছিল তারা। এ দিন, সকাল সাড়ে ১০টায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ রায় ঘোষণা করবে।

বস্তুত, কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের প্রাপ্ত ডিএ-র হার ৫৮ শতাংশ। অন্যদিকে, রাজ্য সরকারের ডিএ-র হার ১৮ শতাংশ। কেন্দ্র ও রাজ্য ডিএ-র ফারাক ৪০ শতাংশ। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রের দেওয়া ডিএ-র হার আরও ২ শতাংশ বাড়বে সেক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের ডিএ হারের ফারাক বেড়ে হবে ২ শতাংশ।

২০২৫ সালের মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। সময় বেঁধে দেওয়া হয় ছ’সপ্তাহ। রাজ্যের হিসাব অনুযায়ী, এই খাতে চল্লিশ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। আদালতের নির্দেশ মেনে ২৫ শতাংশ অর্থাৎ ১০ হাজার কোটি টাকা বকেয়া দিতে হত রাজ্য সরকারকে। কিন্তু সরকার তা মেটাতে পারেনি। আরও ছ’মাস সময় চায় রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয় বিচারপতি কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। গত সেপ্টেম্বরে শুনানি শেষ হয়। রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। আদালত সেই দিনই বলেছিল, এই ব্যাপারে কোনও পক্ষের বক্তব্য় থাকলে তা লিখিত আকারে জানাতে হবে। দিন কয়েক পরই লিখিত বক্তব্য জমা দেয় সরকার। জানানো হয় প্রায় ১০টি রাজ্যে কনজ্যুমার প্রাইজ ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয় না।

DA মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আমরা জানি এই মামলার জয় আমাদেরই হবে। এই নিয়ে কোনও সন্দেহ নেই। আমরা শুধু অপেক্ষা করছিলাম রায় কবে ঘোষণা হবে। আমরা নিশ্চিত কর্মচারি পক্ষের জয় হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *