বড় সিদ্ধান্ত নিলেন গোবিন্দার স্ত্রী, ডিভোর্স এড়িয়ে জানেন কোন কাগজে সই করলেন সুনীতা? - Bengali News | Govindas wife ssunita ahuja signs her first bollywood film - 24 Ghanta Bangla News
Home

বড় সিদ্ধান্ত নিলেন গোবিন্দার স্ত্রী, ডিভোর্স এড়িয়ে জানেন কোন কাগজে সই করলেন সুনীতা? – Bengali News | Govindas wife ssunita ahuja signs her first bollywood film

প্রায় তিন দশক ধরে ছায়ার মতো স্বামী গোবিন্দার পাশে থাকলেও, রুপোলি পর্দার জাঁকজমক থেকে নিজেকে দূরেই রেখেছিলেন সুনীতা আহুজা। কিন্তু এবার সেই চেনা ছক ভাঙতে চলেছেন তিনি। জানা গিয়েছে, একতা কাপুরের প্রযোজনা সংস্থা ‘বালাজি মোশন পিকচার্স’-এর একটি ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।

ছবির নাম এখনও চূড়ান্ত না হলেও, শোনা যাচ্ছে সুনীতা ইতিমধ্যেই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই প্রজেক্টের জন্য তাঁকে প্রায় ২০ দিন শুটিং করতে হবে। ১৯৮৭ সালে গোবিন্দার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এই প্রথম কোনো মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ইদানীং নিজের ভ্লগ চ্যানেল এবং সোজাসাপ্টা স্বভাবের কারণে ডিজিটাল দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া, যা এই সিদ্ধান্ত নিতে তাঁকে অনুপ্রাণিত করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিগত এক বছরে সুনীতা এবং গোবিন্দার ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি। বিভিন্ন সাক্ষাৎকারে নিজের দাম্পত্য নিয়ে সুনীতার খোলামেলা মন্তব্য বলিপাড়ায় বিতর্কের ঝড় তুলেছিল। জল এতটাই গড়ায় যে, দীর্ঘদিনের নীরবতা ভেঙে মুখ খুলতে বাধ্য হন খোদ গোবিন্দা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা দাবি করেন, তাঁদের পরিবার নিয়ে ছড়ানো এই সব নেতিবাচক রটনা আসলে একটি ‘বড় ষড়যন্ত্রের’ অংশ। তিনি বলেন, “আমি লক্ষ্য করছি যে চুপ থাকলে লোকে দুর্বল ভাবে অথবা ভাবে আমাদেরই কোনো সমস্যা আছে। তাই আজ জবাব দিচ্ছি। পরিবারের ভেতরের মানুষরাও হয়তো না বুঝে কোনো বড় ষড়যন্ত্রের গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছেন।”

সব বিতর্ক সরিয়ে রেখে সুনীতা এখন তাঁর নতুন কেরিয়ারে মনোনিবেশ করতে চান। ‘চিচি’র ঘরণী থেকে পুরোদস্তুর অভিনেত্রী হয়ে ওঠার এই সফর দর্শকদের কতটা মন জয় করে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *