Share Market: মোদী-ট্রাম্পের এক ফোনেই চোখের পলকে কোটি কোটি টাকা কামালেন বিনিয়োগকারীরা! – Bengali News | Sensex high at 3600 point, Nifty Above 25000 as Share Market Cheers for India US Trade Deal
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতেই চাঙ্গা শেয়ার বাজার।Image Credit: Pixabay
মুম্বই: বাজেটের দিন ধস নেমেছিল শেয়ার বাজারে। লাখ লাখ টাকা জলে গিয়েছিল বিনিয়োগকারীদের। দুইদিন পরই সেই ক্ষতিপূরণের বিরাট সুযোগ। শেয়ার মার্কেট খোলার আগেই চড়চড়িয়ে বেড়েছে সূচক। নিফটি বেড়েছে ১৫০০ পয়েন্ট। বাজার খুলতেই সেনসেক্স ৪০০০ পয়েন্ট বেড়েছে। এই সবই হচ্ছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির দৌলতে। শেয়ার বাজারে এত বড় লাভ সম্প্রতি দেখা যায়নি।
সোমবার, ২ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়। এরপরই দু’জন পোস্ট করে জানান যে ভারত-আমেরিকার মধ্যে বহু প্রতিক্ষিত বাণিজ্যচুক্তি হচ্ছে। চূড়ান্ত হয়ে গিয়েছে ওই চুক্তি। এই চুক্তির অধীনেই ভারতের উপরে রেসিপ্রোকাল ট্যারিফ বা শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী মোদীও শুল্ক কমে ১৮ শতাংশ হওয়ার খবরে সিলমোহর দিয়েছেন।
এই বাণিজ্য চুক্তির প্রভাব যে শেয়ার বাজারে দেখা যাবে, তা আশা করা হয়েছিল। তেমনটাই হল। বাজার খোলার আগেই সেনসেক্স-নিফটির সূচক ঊর্ধ্বমুখী। শেয়ার বাজার খুলতেই দুই সূচক আরও বাড়ে। বাজেটের দিনে বিনিয়োগে যাদের ক্ষতি হয়েছিল, তা পূরণ করার আজ সেরা দিন। ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগও হু হু করে ঢুকবে বলেই মত বাজার বিশেষজ্ঞদের।
একদিনেই এতটা সূচক বৃদ্ধি এ যাবৎকালে দেখা যায়নি। আজ শেয়ার বাজার খোলার সময় এনএসই নিফটি ৪.৩২ শতাংশ বা ১০৮৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮৪,১৫৪-এ পৌঁছয়। সেনসেক্স ৩৬০০ পয়েন্ট বেড়েছে। বৃহত্তর মার্কেটে নিফটি মিডক্যাপ ১০০ ও স্মলক্যাপ-ও ৪ শতাংশ করে বেড়েছে।
শুধু শেয়ার সূচকই নয়, বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতেই টাকার দামও বাড়তে শুরু করেছে আবার। বিগত কয়েক মাসে মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার দাম তলানিতে গিয়ে পৌঁছেছিল। আজ প্রতি ডলারে ভারতীয় মুদ্রার দাম বেড়ে হয়েছে ৯০ টাকা ৪০ পয়সা। ১টাকা ১০ পয়সা বেড়েছে টাকার দাম।